1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১.৫১ পিএম
  • ২০৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার সকাল ১১ টায় রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয় ১০—বি (লিফটের ১০), মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকায় বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের উদ্যোগে “উত্তরবঙ্গ তথা কৃষক প্রতিনিধি থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন” অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেখ নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছামিউল আলম রাসু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, অর্থ সম্পাদক শামসুউদ্দিন রাকিব, দপ্তর সম্পাদক মোঃ মহসিন, লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম, রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক মোঃ আব্দুল মাজেদ অন্তর, দলিত মানবাধিকার কর্মী ভীম পল্লী ডেভিড রাজু প্রমুখ।

সংবাদ সম্মেলনে আপনাদের উপদেষ্টা প্রতিনিধি কে এমন প্রশ্নের জবাবে বক্তারা বলেন, আমাদের কাছে মাঠ থেকে এ পর্যন্ত পাঁচ জনের নাম উঠে এসেছে। এ আন্দোলনের অন্যতম মাষ্টার মাইন্ড উত্তরবঙ্গের কৃতি সন্তান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মোঃ আক্তার হোসেন, লেখক সংগঠক গণ বুদ্ধিজীবী মোঃ নাহিদ হাসান নলেজ, ভূমিহীন ও কৃষক নেতা সেখ নাছির উদ্দিন, আদিবাসী প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের সৈনিক মোঃ ছামিউল আলম রাসু, দৈনিক করতোয়া ও দৈনিক ভোরের দর্পনের সম্পাদক ও প্রকাশক, লেখক, সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজ্জামেল হক (লালু)। আরো নাম যাচাই—বাছাই হয়ে আসছে। আমরা উত্তরবঙ্গ থেকে অন্তত ১৫ জন উপদেষ্টা চাই।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ১৯৫২, ১৯৭১, ১৯৯০ ও সর্বশেষ ২০২৪ সকল আন্দোলনে উত্তরবঙ্গের মানুষ জীবন দিয়ে সফলতা এনেছে। কিন্তু এর সুফল প্রান্তিক জনগোষ্ঠী পায়নি। বিগত দিনের যেসব উপদেষ্টা নিয়োগ হয়েছে তা প্রশ্নবিদ্ধ—বিতর্কিত। তাই স্বচ্ছতার ভিত্তিতে জনগণের সাথে আলোচনা—পর্যাআলোচনা করে উত্তরবঙ্গের অন্তত ১৫ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক। আমরা এ সরকারকে জনগণের সরকার মনে করি। আমরা প্রান্তিক জনগোষ্ঠী এ সরকারকে সহযোগিতা করতে চাই। আগামী ১৫ দিনের মধ্যে উত্তরবঙ্গের জন্য সারাদেশের জন্য প্রান্তিক জনগোষ্ঠীর কি করবেন তা দৃশ্যমান করতে হবে। আহত নিহতের সঠিক পরিসংখ্যান এবং তাদের পাশে ভালোভাবে দাঁড়াতে হবে। শহীদদের ডেড সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে, শহীদের নামের তালিকায় নাম উঠাতে তাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে। বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে। এদেশের ৬৩ % মানুষ ভূমিহীন—গৃহহীন তাদের জীবনমানের এখনো দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। আপনারা যদি বৈষম্য দূর করতে না পারেন, স্বৈরাচারী দোষরদের যদি বিদায় না করেন উল্টো তাদের পুনর্বাসন করেন তা না হলে এ সরকারকেও বিদায় করতে জনগণ বাধ্য হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com