1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাইনচ্যুতির ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক Subordinated Bond of IPDC Finance PLC লভ্যাংশ ঘোষণা করেছে কনফিডেন্স সিমেন্ট লভ্যাংশ ঘোষণা করেছে কোহিনূর কেমিক্যাল তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক

১৫ বছর পরে বাংলাদেশের মাটিতে পা রাখলো অবরুদ্ধ বাংলাদেশের লেখক সায়েক এম রহমান তালুকদার

  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৪.৩৬ পিএম
  • ২০৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ লন্ডনের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জনতার আওয়াজ এর সম্পাদক উপদেষ্টা, বিশিষ্ট লেখক ও গবেষক সায়েক এম রহমান তালুকদার ১১ নভেম্বর সকালে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। তিনি অবরুদ্ধ বাংলাদেশ একক এবং একটি ভোরের প্রতীক্ষা যৌথভাবে লিখেছেন। বিগত ১৬ বছর তিনি ফ্যাসিবাদ এর বিরুদ্ধে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ফিচার লিখেছেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লন্ডনে বিভিন্ন প্রতিবাদী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিনি দীর্ঘ ১৭ বছর লন্ডনে বসবাস করেন। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ভূমিকা পালন করছেন। প্রায় ১৫ বছর পরে তিনি বাংলাদেশে লন্ডন থেকে নিজ জন্মভূমিতে পা রাখলেন। জাতীয় মানবাধিকার সমিতির নেতৃবৃন্দ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।


জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, আর কে রিপন এবং গোলাম মোস্তফা এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় আরো উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠক নজরুল ইসলাম, নিপুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সায়েক এম রহমান বলেন, দীর্ঘ ১৫ বছর পর নিজের জন্মভূমিতে পা রাখলাম। তিনি বলেন, অবরুদ্ধ বাংলাদেশ বইটি যখন লিখেছিলাম তখন জানতাম না বাংলাদেশ কবে মুক্ত হবে। তিনি বলেন, আমাদের অপেক্ষা শেষ হয়েছে। একটি ভোরের প্রতীক্ষা শেষ হয়েছে। শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধর রক্তের বিনিময় অর্জিত বাংলাদেশর মাটিতে প্রাণভরে নিশ্বাস নিতে পারছি আর কিছু চাওয়ার নেই। তিনি আরো বলেন, প্রথমে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর বাবার কবর জিয়ারত এবং হজরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারতের মাধ্যমে বিভিন্ন সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবো। তিনি যারা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং যারা এখনও অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা কামনা করেন। তিনি বিশ্বাস করেন, নতুন বাংলাদেশে অচিরেই এম ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সুমনসহ যারা গুম হয়েছে তারা তাদের স্বজনদের কাছে ফিরে আসবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com