1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
Title :
দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী শিক্ষার্থীদের উপস্থিতি ও মানসম্মত ফলাফলের লক্ষ্যে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) এর সার্ভেইল্যান্স টিমের সাথে বিএসইসির বৈঠক বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন (RBS) বিষয়ক কর্মশালা আয়োজন আটকে থাকা আমানত ফেরাতে ৫ এনবিএফআইয়ে হস্তক্ষেপ করছে বাংলাদেশ ব্যাংক বিশেষ ট্রাইব্যুনালে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সাব্বির ফয়েজ ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

আন্তর্জাতিক আদালতে সিলেট সিসিকের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বাদী হয়ে ৬৩ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১.৪৭ পিএম
  • ১৭২ Time View

সিলেট প্রতিনিধি : বাংলাদেশের অন্তরবর্তী কালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনস কে প্রধান করে ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সিলেট সিসিকের মেয়র ও আওয়ামীলীগ নেতা আনোয়ারুজ্জামন চৌধুরী। দ্য ওয়াল নিউজের সূত্রে জানা যায়, নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এ মামলা হয়েছে।


মামলাকারীর আইনজীবী ব্যারিস্টার নিঝুম মজুমদার জানিয়েছেন, মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে আদালতে। প্রসঙ্গত, অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আগেই জানিয়েছেন, নেদারল্যান্ডের আন্তর্জাতির ফৌজদারি আদালতে বাংলাদেশ সরকার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে মামলা করবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সরকার মামলা দায়ের করার আগেই শেখ হাসিনার দল আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হল। সিলেটের মেয়রের দায়ের করা মামলায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের নামও আছে।


ইউনুস সরকার ক্ষমতায় আসার পর সব পুর সভার বোর্ড ভেঙে দিলেও আনোয়ারুজ্জামান চৌধুরী নিজেকে সিলেটে সিসিকের মেয়র বলে মামলায় উল্লেখ করেছেন। অভিযুক্ত ৬২ জনের মধ্যে ইউনুস ছাড়াও আছে তাঁর উপদেষ্টামন্ডলীর সদস্য এবং হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম-সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে সারির নেতৃবৃন্দের নাম। মামলায় অন্তর্র্বতী সরকারকে ‘দখলদার সরকার’ বলে উল্লেখ করা হয়েছে।
 মামলাকারীর তরফে আটশো পাতার নথিতে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং ইউনুস সরকারের বিরুদ্ধে দলের নেতা-কর্মী এবং সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতনের অভিযোগ করেছে আওয়ামী লিগ। যদিও মামলাকারী আনোয়ারুজ্জামান চৌধুরী তাঁর রাজনৈতিক পরিচয় উল্লেখ করেননি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com