1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Title :
কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার চুয়াডাঙ্গায় বিএডিসির বীজ ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত এবি ব্যাংকের নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন উপায়-এর বিভিন্ন ক্যাম্পেইনের বিজয়ীরা পেলেন নগদ পুরস্কার

মুস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে হেসেখেলে জিতল দিল্লি

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ১০.৪৯ এএম
  • ১৫৪ Time View

দুর্দান্ত বোলিংয়ে পাঞ্জাব কিংসকে মাত্র ১১৫ রানে আটকে দিয়েছিল দিল্লি ক্যাপিটালসের বোলাররা। সহজ লক্ষ্য তাড়ায় ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ’র দারুণ ব্যাটিংয়ে মাত্র এক উইকেট হারিয়ে জয় পায় দিল্লি। ৯ উইকেটের জয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এসেছে দলটি।

মুম্বাইয়ের ব্র্যাব্রোন স্টেডিয়ামে জয়ের জন্য মাত্র ১১৬ রান তাড়া করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন ওয়ার্নার এবং পৃথ্বী। শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন তারা দুজন। মাত্র ৩.৩ ওভারে দলীয় পঞ্চাশ পূরণ করে দিল্লি।

পাওয়ার প্লে শেষে দিল্লির সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৮১ রান। পাওয়ার প্লের পরের ওভারেই অবশ্য উইকেট হারায় দিল্লি। রাহুল চাহারের বলে ন্যাথান এলিসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ২০ বলে ৪১ রান করা পৃথ্বী। তাতে ভাঙে পৃথ্বীর সঙ্গে ওয়ার্নারের ৮৩ রানের উদ্বোধনী জুটি। দলীয় একশ পেরোতেই হাফ সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। ২৬ বলে হাফ সেঞ্চুরি করা ওয়ার্নার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩০ বলে ৬০ রানের ইনিংস খেলে।

ইনিংসটি খেলতে ১০টি চার এবং একটি ছক্কা মেরেছেন ওয়ার্নার। তিনে নামা সরফরাজ খান অপরাজিত ছিলেন ১৩ বলে ১২ রান করে। তাতে ৫৭ বল বাকি থাকতেই ৯ উইকেটের জয় পায় দিল্লি।

এর আগে মাত্র ১১৫ রানে অল আউট হয় পাঞ্জাব। দলটির হয়ে সর্বোচ্চ ৩২ রান করেছেন জিতেষ শর্মা। এ ছাড়া মায়াঙ্ক আগারওয়াল ২৪ রান করেছেন। দিল্লির হয়ে দুটি করে উইকেট পেয়েছেন শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, ললিত যাদব এবং কুলদীপ যাদব। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ২৮ রানে নিয়েছেন একটি উইকেট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com