1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Title :
নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন আজকের জেএনজিদের ভাবনা ছিল মেজর জিয়ার মধ্যে-বিএনপি নেতা টিপু আলমডাঙ্গার হারদীতে বিএনপি নেতার ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় পাশে দাড়ালো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক নতুন রিসাইক্লিং উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ৯০%-এর বেশি কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৩য় দিন ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু লালমনিরহাটে জাতীয় মানবাধিকার সমিতির জেলা কমিটি গঠন; সভাপতি বেলাল, সাধারণ সম্পাদক দুলাল নতুন উদ্যোক্তাদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত, যোগ দিলেন নারী আমানতকারীরা

বাড়ছে আলুর দাম, সবজি-মাংসের দামে কিছুটা স্বস্তি

  • আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৮.৩১ পিএম
  • ১৪৩ Time View

জধানীর বাজারে সবজি-মাংসের দামে কিছুটা স্বস্তি দেখা দিলেও আলুর দাম হঠাৎ করেই বেড়ে চলছে। আজ শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর কাওরানবাজার, মিরপুর, জিগাতলা, ধানমণ্ডি, মোহাম্মদপুর,যাত্রাবাড়ী, শনিরআখড়াসহ বিভিন্ন এলাকায় এই দামে বিক্রি হচ্ছে বলে দেখা গেছে। 

কারওয়ান বাজারের সবজির বাজারের দেখা গেছে, গোল বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, ঝিঙা ৬০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ১০০ টাকা, করলা ১০০ টাকা, শসা ৮০ টাকা, শিম ১০০ টাকা, কচুর মুখি কেজি ৮০, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, টমেটো ১৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, গাজর ১৮০ টাকা, মূলা ৬০ টাকা, ছোট সাইজের ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ১০০ টাকা জলপাই ৬০ টাকা এবং কাঁচামরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০টাকা। আলু বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। রসুন ২৪০ ও দেশি আদা ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে গিয়ে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কমেছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। সোনালি মুরগির দামও কমেছে, বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩০০ টাকা কেজি। লাল মুরগি বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩২০ টাকা কেজি। গরুর মাংসের কেজি ৮০০ টাকা ও খাসির মাংসের কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিমের দাম ১৪৫ থেকে ১৫০ টাকা।

মাছের বাজারে দেখা গেছে, রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা, চাষের পাঙাস কেজি ২০০ থেকে ২১০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা, কই ২২০ টাকা, শিং ৪০০ থেকে ৪৫০ টাকা, কোরাল ৫০০ থেকে ৬০০ টাকা, পাবদা মানভেদে ৪০০ থেকে ৫০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৬০০ টাকা, সাগরের চাপিলা মাছ ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com