1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

সিলেটে চীনা নাগরিক হত্যায় ১০ বছরের কারাদন্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৫.০২ পিএম
  • ২১৯ Time View


সিলেট প্রতিনিধি : সিলেটে চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েইয়ের (৪৮) খুনের ঘটনায় দেশটির আরেক নাগরিককে ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ রায় দেন। দন্ডপ্রাপ্ত ওই আসামির নাম জো চাও (৪০)।


মামলা ও আদালত সূত্রে জানা গেছে, সিলেট নগরের পশ্চিম পাঠানটুলা এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ওয়েন্টাও, জো চাওসহ ১২ চীনা নাগরিক। তাঁরা সবাই কুমারগাঁওয়ে বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত ছিলেন। ২০২১ সালের ১৮ মে সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়েন্টাও ও জো চাওয়ের মধ্যে মারামারি হয়। এ সময় ওয়েন্টাওকে ছুরিকাঘাত করেন জো চাও। এতে ওয়েন্টাওয়ের মৃত্যু হয়। এ ঘটনার পরদিন ওয়েন্টাওয়ের স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় জো চাওকে।
মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার (৬ নভেম্বর) রায় দেন বিচারক। রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাশ জানান, বাদী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। বাদীপক্ষের আইনজীবীরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন।


ওই আইনজীবী আরও জানান, মামলায় ১৪ সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। রায়ের সময় আসামি জো চাও আদালতে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com