1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস প্রিমিয়াম ফিচার, স্টাইলিশ ডিজাইন, ৪০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন কোনগুলো? সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

বিএনপির মিছিলে গুলি: ডা. ইকবালসহ ১৫ জনকে আত্মসমর্পণের নির্দেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১১.১০ এএম
  • ৮৮ Time View

২৩ বছর আগে রাজধানীর মালিবাগ মোড় এলাকায় বিএনপির মিছিলে চারজনকে গুলি করে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবাল, নুরুন্নবী চৌধুরী শাওনসহ ১৫ জনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে অব্যাহতি দিয়ে অধস্তন আদালতের আদেশ স্থগিত করেছে উচ্চ আদালত।

সেইসঙ্গে এ দুজনসহ ১৫ জনকে ঢাকার সংশ্লিষ্ট দায়রা আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ মামলার বাদী খিলগাঁও থানা বিএনপি নেতা ইউনুস মৃধার আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার (৬ নভেম্বর) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আমিনুল ইসলাম।

আইনজীবী আমিনুল বলেন, সম্প্রতি মামলার বাদী ইউনুস মৃধা হাইকোর্টে ২০১০ সালের দুটি আদেশ (১৫ জনকে অব্যাহতি) চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। হাইকোর্ট দুটি আদেশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেছেন। আর ১৫ আসামিকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। এখন নিম্ন আদালতে তাদের বিচার চলবে।

২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতালের বিপক্ষে ডা. ইকবালের নেতৃত্বে একটি মিছিল এবং হরতালের পক্ষে বিএনপির একটি মিছিল মালিবাগ মোড়ে মুখোমুখি হলে আওয়ামী লীগের মিছিল থেকে গুলি করা হলে বিএনপির চার কর্মী নিহত হন। নিহতরা হলেন জসিমউদ্দিন, খোকন, আবদুর রশিদ মোল্লা ও নাজমা আক্তার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com