1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ এর ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মীর খোশেরদ আলমসহ ১৩জনকে হত্যার হুমকি হবিগঞ্জে এনসিপি নেতার মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি বিএসইসিতে প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ, বাড়ল নির্বাহী পরিচালকদের ক্ষমতা নড়াইল জেলা সমিতি, ঢাকার হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

নারীদের আইটি দক্ষতা বাড়াতে ২৫০ কোটি টাকার একনেক প্রকল্প অনুমোদন

  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৫.২৪ পিএম
  • ১৫৬ Time View
Eknek

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় চার হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে মোট ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।

মঙ্গলবার একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে যোগ দেন। নগরীর এনইসি সম্মেলন কক্ষ থেকে বৈঠকে যুক্ত ছিলেন সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রী ও কর্মকর্তারা।

অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে, নারীদের স্ব-কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ও নিরাপদ ব্যবহারের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করে উদ্যোক্তা হিসাবে টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করার ব্যাপারে একটি নতুন প্রকল্প রয়েছে।

আইসিটি বিভাগ ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে ২৫০ কোটি টাকা ব্যয়ে আটটি বিভাগের অধীনে ৪৪ টি জেলার ১৩০টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করবে।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, সভায় ছয়টি নতুন প্রকল্প এবং পাঁচটি সংশোধিত প্রকল্প অনুমোদন করা হয়েছে। ১১ প্রকল্পের সামগ্রিক আনুমানিক ব্যয় চার হাজার ৫৪১ কোটি ৮১ লাখ টাকা (শুধুমাত্র সংশোধিত প্রকল্পগুলোর অতিরিক্ত ব্যয়)।

এর মধ্যে চারটি প্রকল্প এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে, তিনটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে, দুটি পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে, একটি আইসিটি বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে।

সরকারের অর্থায়নে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com