1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

সালমান ও তাঁর পরিবারের জন্যই শাহরুখ খান হতে পেরেছি

  • আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ২.০১ পিএম
  • ১২৫ Time View

একজন ‘বলিউড কিং’, অন্যজন ‘বলিউড ভাইজান’। দুই খানের মধ্যে শীতল লড়াই যেমন আছে, তেমনি আছে গভীর বন্ধুত্বও। সেই বন্ধুত্ব যেন রূপ নিয়েছে ভ্রাতৃত্বে। দুই খানের একে অন্যকে নিয়ে মন্তব্য তাঁরই প্রমাণ।

২০১৮ সালে বলিউড সুপারস্টার শাহরুখ খান বলেছিলেন, সালমান খান ও তাঁর পরিবারের জন্যই তিনি এত বড় তারকা হতে পেরেছেন। সালমান খানের গেম শো ‘দাশ কা দম’-এর সিজন থ্রির চূড়ান্ত পর্বে তিনি তাঁর সাফল্যের নেপথ্যের গল্প বলেন। সালমানের বাবা প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানের প্রতি কৃতজ্ঞতা জানান।

শাহরুখ খান বলেন, ‘যখন প্রথম মুম্বাইয়ে আসি, অভিনেতা হিসেবে দিনগুলো ছিল সংগ্রামের। আমি সালমানের বাড়িতে খেতাম। তখন সেলিম খানজি আমাকে অনেক সাহায্য করেছিলেন। তাঁদের জন্যই আজ আমি শাহরুখ খান হতে পেরেছি।’

জনপ্রিয় এ তারকা আরো বলেন, ‘আমি এই শোতে এসেছি শুধু সালমানের কারণে। সে আমাকে যেখানে যেতে বলবে, সেখানেই যাব।’

সালমান খানের এ শোতে শাহরুখ খান ছাড়াও জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি আছেন। তাঁরা ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয়ের স্মৃতি বর্ণনা করেন। খবর বলিউডলাইফ ডটকমের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com