1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
Title :
বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে চুয়াডাঙ্গায় টেনিস খেলা, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ডেল্টা লাইফের তিন প্রান্তিক একত্রে প্রকাশ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৩.৪৯ পিএম
  • ১৩৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের বৃহৎ কোম্পানি ডেল্টা লাইফ ইনস্যুরেন্স একসঙ্গে বছরের তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় এসব তথ্য পাওয়া গেছে।

প্রথম প্রান্তিক: গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) ডেল্টা লাইফের নিট প্রিমিয়াম আয় হয়েছে ১৯১ কোটি ৮৬ লাখ টাকা। আগের বছরের, অর্থাৎ ২০২৩ সালের একই সময়ে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় হয়েছিল ১৯৭ কোটি ৪২ লাখ টাকা। তাতে প্রথম প্রান্তিকে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় কমেছে।

গত ৩১ মার্চ সমাপ্ত প্রান্তিকে ডেল্টা লাইফের লাইফ ফান্ড বা জীবনবিমা তহবিল ছিল ৩ হাজার ৯৪৩ কোটি টাকা। গত বছরের, অর্থাৎ ২০২৩ সালের ৩১ মার্চ যা ছিল ৩ হাজার ৯৪৫ কোটি টাকা।

চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ সময়ে ডেল্টা লাইফের মোট ব্যয় হয়েছে ২১২ কোটি ৮৬ লাখ টাকা। আগের বছরের একই সময়ে ব্যয় হয়েছিল ২২৩ কোটি ৬৭ লাখ টাকা।

দ্বিতীয় প্রান্তিক: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) ডেল্টা লাইফের নিট প্রিমিয়াম আয় হয়েছে ২০৯ কোটি ০২ লাখ টাকা। আগের বছরের, অর্থাৎ ২০২৩ সালের একই সময়ে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় হয়েছিল ১৮৬ কোটি ০৩ লাখ টাকা। তাতে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় কমেছে।

গত ৩০ জুন সমাপ্ত প্রান্তিকে ডেল্টা লাইফের লাইফ ফান্ড বা জীবনবিমা তহবিল ছিল ৩ হাজার ৯৮৪ কোটি টাকা। গত বছরের, অর্থাৎ ২০২৩ সালের ৩০ জুন যা ছিল ৩ হাজার ৯৪৭ কোটি টাকা।

চলতি অর্থবছরের এপ্রিল-জুন সময়ে ডেল্টা লাইফের মোট ব্যয় হয়েছে ২৫৮ কোটি ৬০ লাখ টাকা। আগের বছরের একই সময়ে ব্যয় হয়েছিল ২৬০ কোটি ৪৪ লাখ টাকা।

তৃতীয় প্রান্তিক: গত ৩০ সেপ্টম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই ‘২৪-সেপ্টেম্বর’২৪ ) ডেল্টা লাইফের নিট প্রিমিয়াম ২০৯ কোটি ৪৩ লাখ টাকা। আগের বছরের, অর্থাৎ ২০২৩ সালের একই সময়ে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় হয়েছিল ২১১ কোটি ৭৫ লাখ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকে ডেল্টা লাইফের লাইফ ফান্ড বা জীবনবিমা তহবিল ছিল ৩ হাজার ৯০৫ কোটি টাকা। গত বছরের, অর্থাৎ ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর যা ছিল ৩ হাজার ৯৬২ কোটি টাকা।

চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ডেল্টা লাইফের মোট ব্যয় হয়েছে ৩৪৮ কোটি ৮১ লাখ টাকা। আগের বছরের একই সময়ে ব্যয় হয়েছিল ২৫৬ কোটি ৪০ লাখ টাকা।

গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় ডেল্টা লাইফের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ৩১ মার্চ ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক; ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক ও ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com