শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশেষ অভিযানে ২১লক্ষ ২১হাজার টাকা মূল্যের ৭০কেজি ৭০০গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩,৭০,৫০০/টাকা সহ ০২জন মাদক সম্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব-১ রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ইতালি পাঠানোর নামে লিবিয়ায় জিম্মি ও ২২ লক্ষ টাকা আত্মসাৎ সুনামগঞ্জে মানব পাচার ট্রাইব্যুনালে মামলা কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২ বরিশালে বাসায় ডেকে প্রেমিকাকে হত্যা, পলাতক অভিযুক্ত যুবক ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী আইএফআইসি ব্যাংকের একযোগে ৮টি এটিএম বুথ-এর উদ্বোধন বাস ভাড়া নির্ধারণে মালিকদের কাছে নতিস্বীকার না করায় যাত্রী কল্যাণ সমিতির অভিনন্দন

লুব-রেফের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৬০ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ লভ্যাংশ দেবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৭৪ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৪১ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭ টাকা ৪২ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর বেলা ১২টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS