1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Title :
শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে টাঙ্গাইলে নবান্নের আমেজ; সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো

অংশ নেন শাওমি ইমেজারি অ্যাওয়ার্ড ২০২৪

  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৬.৩২ পিএম
  • ৩৩১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে শাওমি ইমেজারি অ্যাওয়ার্ডস প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের শাওমি এবং রেডমি ডিভাইস দিয়ে তোলা ছবি জমা দিয়ে ১০ হাজার ডলার পর্যন্ত জেতার সুযোগ পাচ্ছেন। গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগীতা চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত।

লেইকা সমর্থিত এই শাওমি ইমেজারি অ্যাওয়ার্ড প্রথম চালু হয় ২০১৯ সালে। এটি শাওমি ও রেডমি ব্যবহারকারীদের ফটোগ্রাফির দক্ষতা ও সৃজনশীলতা উদযাপন করার জন্য একটি বার্ষিক আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতা। এর লক্ষ্য হলো শাওমি মোবাইল ক্যামেরার অসাধারণ ফটোগ্রাফি ক্ষমতা তুলে ধরা।

এ বছর মূলত ৪ টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হচ্ছে । শক্তিশালী একক ছবির জন্য স্ন্যাপশট ক্যাটাগরিতে রয়েছে  ১০ হাজার ডলারের আকর্ষণীয় পুরস্কার। সমন্বিত গল্পের সাথে সম্পর্কিত ২-৯ টি ছবির জন্য ছবি প্রবন্ধ ক্যাটাগরিতেও ১০ হাজার ডলারের পুরস্কার রয়েছে। শুধু রাত্রিকালীন ক্যাটাগরিতে শাওমির লো লাইট টেকে তোলা ছবি আহ্বান করা হয়েছে। পুল পদ্ধতিতে যা প্রতি ছবি জমাদানে  ১ ডলার থেকে শুরু হয়ে বর্তমানে ৪ হাজার ৬৮৬ ডলারে উন্নীত হয়েছে। বিচারকদের পছন্দের ক্যাটাগরিতে ৪ জন বিজয়ীকে জনপ্রতি ১ হাজার ডলারের বিশেষ সম্মাননা প্রদান করা হবে। স্ন্যাপশট ক্যাটাগরি ও ছবি প্রবন্ধ ক্যাটাগরিতেও সম্মানজনক স্বীকৃতি ঘোষণা করা হবে।

লেইকার বিশিষ্ট বিচারক প্যানেল থেকে সৃজনশীলতা, কৌশল ও আবেগের প্রয়োগের বিবেচনায় মূল্যায়ন করবেন প্রামাণ্য চিত্রগ্রাহক হলি মেরি- কাটো, লেইকার ইমেজ  বিভাগের প্রধান কারিন রেন কাফম্যান, স্ট্রিট ফটোগ্রাফার ববি আনবার্ড ও বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোর্দি হার্নান্দেজ- প্রাট।

অংশগ্রহণকারীরা শাওমি কমিউনিটি অ্যাপ বা শাওমি ইমেজারি অ্যাওয়ার্ড ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের তোলা ছবি জমা দিতে পারবেন। জমা দেওয়া প্রতিটি ছবি অবশ্যই শাওমি বা রেডমি ডিভাইস দিয়ে তুলতে হবে। শাওমি ইমেজারি অ্যাওয়ার্ড ভিজ্যুয়াল গল্পকারদের একটি বিশ্বব্যাপী কমিউনিটি তৈরি হয়েছে। এটি চালু হওয়ার পর থেকে মোবাইল ফটোগ্রাফির উদ্ভাবন এবং অন্তর্ভুক্তির প্রতি শাওমির প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com