মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার দেশকে দুর্নীতির তকমা থেকে বের করে এনেছিল: তারেক রহমান পরিবর্তন হলেই অপকর্মের পথ বন্ধ হবে: জামায়াত আমির একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের আশ্বাস গ্রাহকদের জন্য রমজানে ব্যাংকের সংশোধিত সময়সূচি কুমিল্লায় পুকুর সেঁচে ৩টি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার অসংক্রামক রোগ প্রতিরোধে আন্ত:মন্ত্রণালয়ের যৌথ ঘোষণা বাস্তবায়নের দাবি গাইবান্ধায় জমি জমা কেন্দ্র করে কোদালের আঘাতে আহত ২জন রোজার ছুটি কি থাকছে নাকি চলবে ক্লাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় আনসার-ভিডিপি সদস্যদের হাজিরা প্যারেড সাঘাটায় পেট্রোল বোমা সদৃশ্য বস্তুসহ ৫ প্রচারকর্মী আটক, জরিমানা করে ছেড়ে দেওয়ায় থানার সামনে বিক্ষোভ

বাজারে এলো নতুন গেমিং ফোন আনল ইনফিনিক্স

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৯০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ তরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের হট ৫০ সিরিজের নতুন ফোন ‘ইনফিনিক্স হট ৫০ প্রো’ উন্মোচন করেছে। প্রিমিয়াম ডিজাইনের এই ডিভাইসটি দেখতে স্লিম ও টেকসই। হট সিরিজের নতুন এই ফোনে এবার যুক্ত করা হয়েছে মিডিয়া টেক হেলিও জি১০০ প্রসেসর; যা গেমিংয়ের সময় দীর্ঘস্থায়ী ও শক্তিশালী পারফরম্যান্স দেবে। একইসাথে ফোনটিকে বাজারের অন্যতম সেরা বাজেট গেমিং ফোনে পরিণত করবে।

ইনফিনিক্স হট ৫০ প্রো-তে ৭.৪ মিমি প্রিমিয়াম-স্লিম ডিজাইন আছে, যা ডিভাইসটিকে দেখতে আকর্ষণীয় করেছে। ফোনটিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা মোবাইল স্ক্রলিং, ভিডিও দেখা বা গেম খেলার সময় ল্যাগ ছাড়াই দারুণ অভিজ্ঞতা দেয়।

মোবাইল গেমার, মাল্টিটাস্কার এবং কনটেন্ট ক্রিয়েটরদের চাহিদার কথা মাথায় রেখে স্মার্টফোনটিতে শক্তিশালী মিডিয়া টেক হেলিও জি১০০ প্রসেসর দেয়া হয়েছে। ৬ ন্যানোমিটারের চিপসেটটি অক্টাকোর সিপিইউ এবং মালি জি৫৭ দ্বারা পরিচালিত, যা সবকিছু দ্রুত এবং মসৃণভাবে চালাতে সক্ষম। ডিভাইসে ১৬ জিবি পর্যন্ত অতিরিক্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে, যা ব্যবহারকারীদের নির্বিঘ্নে অ্যাপ, গেমিং এবং মাল্টিটাস্কিং করতে সাহায্য করে।

ইনফিনিক্স হট ৫০ প্রো বিশ্বের প্রথম ফোন, যা ৫ বছরের টিইউভি (TÜV) ফ্লুয়েন্সি রেটিং অর্জন করেছে। এই রেটিং টেকসই এবং বিশ্বাসযোগ্য স্মার্টফোনগুলোর গুণগত মান নির্ধারণে সহায়ক। এছাড়াও, এতে ৪ বছরের দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, ফলে ব্যবহারকারীদের পাওয়ার শেষ হওয়ার চিন্তা করতে হবে না। স্মার্টফোনটিতে আইপি ৫৪ রেটিং থাকায় বাইরের ধুলোবালি এবং বৃষ্টির মতো স্বল্পমাত্রার পানির স্প্ল্যাশ থেকে সুরক্ষা দেয়।

ফটোপ্রেমীদের জন্য হট ৫০ প্রো স্মার্টফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ইনফিনিক্সের এআই ফিচারটি ছবি থেকে সহজেই অবজেক্ট মুছে ফেলা থেকে শুরু করে ডিভাইসের অপটিমাইজেশনসহ বিভিন্ন কার্যকরী সুবিধা দেয়।

ইনফিনিক্স হট ৫০ প্রো টাইটানিয়াম গ্রে, গ্লেসিয়ার ব্লু এবং স্লিক ব্ল্যাক—এই তিন আকর্ষণীয় রঙে বাজারে আসছে। ফোনটির বাজারমূল্য ১৮,৯৯৯ টাকা। পাশাপাশি, শীঘ্রই হট ৫০ সিরিজের বেস মডেলও দেশের বাজারে পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS