1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

সিলেটের গোলাপগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

  • আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ২.৩৪ পিএম
  • ১৫৯ Time View

সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রিমন আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর ২০২৪ইং) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিমন আহমদ রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের ইসরাব আলীর ছেলে। নিহত রিমন পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, চাচাতো ভাই বদরুল ও সাদিক আহমদের মধ্যে মোটরসাইকেল বিক্রির ১০ হাজার টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এই টাকা নিয়ে সালিশ বৈঠক হলেও কোন সমাধান হয় নি। সম্প্রতি সাদিক মোটরসাইকেলটি আটকে রাখেন। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনায় রিমন আহমদ বদরুলের পক্ষে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সাদিক আহমদ উত্তেজিত হয়ে রিমনকে ছুরিকাঘাত করে। তাৎক্ষনিক ভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাদিক একই গ্রামের মজির উদ্দিনের ছেলে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com