1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

জনপ্রশাসন সংস্কার কমিশনে যুক্ত হলেন আরও ৩ সদস্য

  • আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৯.৩১ এএম
  • ১২৮ Time View

জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠন করে আরও তিনজন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করেছে সরকার। ফলে কমিশনের সদস্য সংখ্যা ১১ জনে উন্নীত হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গণমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃতে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনের নতুন তিন সদস্য হলেন—অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান, বিসিএস (স্বাস্থ্য) (অবসরপ্রাপ্ত), ফিরোজ আহমেদ, বিসিএস (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) (অবসরপ্রাপ্ত) এবং খোন্দকার মোহাম্মদ আমিনুর রহমান, বিসিএস (শুল্ক ও আবগারি) (অবসরপ্রাপ্ত)।

কমিশনের অন্য সদস্যরা হলেন—সাবেক সচিব ড. মোহাম্মদ তারেক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, সাবেক অতিরিক্ত সচিব ড. মো. হাফিজুর রহমান ভূঁইয়া ও সাবেক যুগ্ম সচিব ড. রিজওয়ান খায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদ ও একজন ছাত্র প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com