1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

ফিলিস্তিনির সহিংসতা বন্ধে বৈঠকে বসছে জাতিসংঘে

  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ৪.১৬ পিএম
  • ১৪১ Time View

ফিলিস্তিনির জেরুজালেমে চলমান সহিংসতা বন্ধে এ সপ্তাহে বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

চীন, ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে, আমিরাত এবং যুক্তরাষ্ট্রের অনুরোধে জাতিসংঘ এই রুদ্ধদ্বার বৈঠকের অনুরোধ করে। খবর আনাদোলুর।

এপ্রিলের শুরু থেকেই জেরুজালেমে ইসরাইলের অভিযান ঘিরে উত্তেজনা দেখা দেয়।

গত শুক্রবার পবিত্র আল-আকসায় ঢুকে ইসরাইলি বাহিনী এবং কট্টরপন্থি ইহুদিরা মুসল্লিদের ওপর হামলা চালায়। এতে দুই শতাধিক ফিলিস্তিনি আহত হন।

এ সময় আল-আকসা থেকে প্রার্থনারত দেড় শতাধিক মুসল্লিকে আটক করে নিয়ে যায় ইসরাইলি পুলিশ।

এ ঘটনায় গোটা ফিলিস্তিনজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নতুন করে যাতে আবার ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ না বাধে এ জন্য জাতিসংঘে এ বৈঠকের আয়োজন করা হচ্ছে।

ইহুদি ধর্মীয় উৎসব উপলক্ষ্যে এক সপ্তাহ ধরে জেরুজালেমের অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা প্রতি দিনই আল-আকসায় যাচ্ছে।

মূলত তাদের জায়গা করে দেওয়ার জন্য ইসরাইলি পুলিশ রমজান মাসে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com