1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

ডিসপ্লে উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে ইনফিনিক্স

  • আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৪.১৮ পিএম
  • ২২৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নিত্যনতুন উদ্ভাবনী প্রযুক্তি বাজারে এনে তরুণদের মধ্যে বেশ সাড়া ফেলেছে টেক ব্র্যান্ড ইনফিনিক্স। ইনফিনিক্স নোট ৪০ সিরিজে থ্রিডি কার্ভড ডিসপ্লে গেমিং এবং ভিডিও দেখার ক্ষেত্রে দিচ্ছে অসাধারণ অভিজ্ঞতা। যা একইসঙ্গে সাশ্রয়ী এবং উন্নত ফিচারসমৃদ্ধ।

জেন জি-দের চিত্তাকর্ষক ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে এই সিরিজের ডিভাইসগুলোতে ১২০ হার্জ রিফ্রেশ রেটের সাথে আছে ৬.৭৮ ইঞ্চি থ্রিডি কার্ভড অ্যামলয়েড ডিসপ্লে। ২৪৩৬x১০৮০ পিক্সেলের নিখুঁত রেজ্যুলেশনের কারণে প্রতিটি ছবির ডিটেইল ফুটে ওঠে। এছাড়া নেটফ্লিক্স বা ইউটিউবে পছন্দের সিরিজ দেখা, গেমিং বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিংয়ের সময় নোট ৪০ সিরিজ সব মিলিয়ে এক চমকপ্রদ অভিজ্ঞতা দেয়। 

বর্তমানে দ্রুত গতির পৃথিবীতে স্মার্টফোনে একটি উচ্চমানের ডিসপ্লে থাকা জরুরি। সেদিক থেকে নোট ৪০ সিরিজের ডিসপ্লে ব্যবহারকারীরা পাচ্ছেন দুর্দান্ত অভিজ্ঞতা। এর অ্যামলয়েড প্রযুক্তি প্রতিটি পিক্সেলকে রঙ ও গভীরতায় সমৃদ্ধ করে, ফলে কনটেন্ট দেখা আরও প্রাণবন্ত এবং আকর্ষণীয় হয়ে ওঠে।

গেমারদের জন্য নোট ৪০ সিরিজে রয়েছে মিডিয়া টেক হেলিও জি৯৯ আলটিমেট চিপসেট, যা ফ্লুইড অ্যানিমেশন এবং দ্রুত ফিডব্যাক সময় নিশ্চিত করে। ১২০ হার্জ রিফ্রেশ রেটের কারণে প্রতিটি অ্যানিমেশন তাৎক্ষণিকভাবে স্ক্রিনে প্রতিফলিত হয়, যা উচ্চ চাপের গেমিং পরিস্থিতিতে প্রতিযোগিতামূলক সুবিধা দেয়। এছাড়া, এর ডিসপ্লে ব্যবহারকারীর চোখের জন্য সুরক্ষিত, ফ্লুইড এবং স্বাচ্ছন্দ্যময় টাচ অভিজ্ঞতা দেয়।

ইনফিনিক্স নোট ৪০ সিরিজ উচ্চমানের অ্যামলয়েড ডিসপ্লের মাধ্যমে ডিসপ্লে মানের নতুন এক মানদণ্ড স্থাপন করেছে। আর সম্প্রতি বাজারে আসা নোট ৪০এসের মাধ্যমে ইনফিনিক্স থ্রিডি কার্ভড অ্যামলয়েড ডিসপ্লে ব্যবহার করে সেই ধারাকে আরও এক ধাপ সামনে নিয়ে গেছে। ইনফিনিক্স এর প্রতিশ্রুতি অনুযায়ী, সবার জন্য এই ডিসপ্লে মিড রেঞ্জের বাজেটে ফ্ল্যাগশিপ ডিসপ্লে ব্যবহারের সুযোগ দিচ্ছে।  

আসন্ন হট সিরিজের স্মার্টফোনগুলোতে ডিসপ্লে আরও উন্নত করতে প্রতিজ্ঞাবদ্ধ ইনফিনিক্স, যা সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের উন্নত ভিজ্যুয়াল এবং স্মুথ পারফরম্যান্স দেবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com