1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

কর্মস্থলে যোগ না দেওয়া পুলিশ কর্মকর্তারা সন্ত্রাসী

  • আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৯.৩৯ পিএম
  • ১৫৩ Time View

শেখ হাসিনা সরকারের পতনের পর কর্মস্থলে যোগ না দেওয়া ১৮৭ কর্মকর্তা আর পুলিশে নেই, তারা সবাই সন্ত্রাসী বলে জানিছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ অক্টোবর) রাজশাহী-১ বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশে এ পর্যন্ত ১৮৭ জন কর্মকর্তা যোগদান করেননি। তারা আর পুলিশ বাহিনীতে নেই। আমি ধরে নিয়েছি তারা সন্ত্রাসী। তাদের যদি পাওয়া যায় সরাসরি তাদের গ্রেপ্তার করা হবে। ক্রিমিনালের ক্ষেত্রে যে ধরনের আইন, তাদের ক্ষেত্রেও একই আইন প্রয়োগ করা হবে।

পুলিশে এ পর্যন্ত ১৮৭ জন কর্মকর্তাদের বিষয়ে সাংবাদিকদের কাছে তথ্য থাকলে সেটিও দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া বিসিএস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ফ্যাসিস্ট সরকারের নিয়োগ গত ১৫ বছর ধরে হয়েছে। এটার বিরুদ্ধে একটা সিদ্ধান্তে আসতে হবে। তাদের ক্ষেত্রে অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা আরও বলেন, পুলিশ পুরোদমে কাজে যোগদান করতে পারছে না, এটা নিঃসন্দেহে একটা সত্যি কথা। জনগণের যে গুঞ্জন এটা মিথ্যা না। তবে গত ৫ আগস্টের পর যে অবস্থা ছিল সেটা থেকে এখন অনেকটা উত্তরণ হয়েছে, উন্নতি তো করেছে। তাদের ভেতর একটা ট্রমা কাজ করেছে। দুই-চার দিনে এটা কাটিয়ে ওঠা কঠিন। তবে আস্তে আস্তে উন্নতি হচ্ছে।

কৃষি খাতকে যান্ত্রিককরণ ও সারের দুর্নীতির বিষয়ে তিনি বলেন, কৃষিক্ষেত্রে শুধু যান্ত্রিকীকরণই নয়, সারের ক্ষেত্রে একটা বড় দুর্নীতি হয়েছে। এটার ক্ষেত্রে আমরা একটা তদন্ত করছি। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুএকজনকে ইতোমধ্যে আইনের আওতায় নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com