1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Title :
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা সিলেটে গ্যাস ও বিদ্যুতের সমস্যায় চা শিল্পে স্থবিরতা চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের ৪৮তম বর্ষপূর্তি উদযাপিত

  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৮.৪৬ পিএম
  • ২২৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি-বেসরকারি মালিকানাধীন আইএফআইসি ব্যাংক পিএলসি এর ৪৮তম বর্ষপূর্তি উদ্ধসঢ়;যাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৪) রাজধানীর পুরান পল্টনস্থ প্রধান কার্যালয় ‘আইএফআইসি টাওয়ার’-এর মাল্টিপারপাস হলে কেক কেটে বর্ষপূর্তি উৎসব উদযাপন করা হয়।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক মনসুর মোস্তফা ৪৮ বছর পূর্তিতে ব্যাংকের নবনিযুক্ত পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যদের প্রতি তাদের সময়োপোযোগী দিক নির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ব্যাংকের চেয়ারম্যান জনাব মেহমুদ হোসেনের পক্ষে ব্যাংকের সকল সম্মানিত গ্রাহক, শেয়ার হোল্ডোর, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

জনাব মনসুর মোস্তফা আরো বলেন, ৪৮ বছরের দীর্ঘ পরিক্রমায় আইএফআইসি ব্যাংক দেশে জনমানুষের জন্য একটি অন্যতম আস্থায় জায়গা হয়ে উঠেছে।

১৪০০ এর অধিক শাখা-উপশাখা নিয়ে বৃহত্তম ব্যাংক আইএফআইসি দেশের শহর, গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল সবখানে ব্যাংকিং সেবা সহজ করে পৌছে দিচ্ছে।

দেশের বাইরে যুক্তরাজ্য, ওমান, নেপালেও আইএফআইসি ব্যাংক তার ব্যবসা সম্প্রসারণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

একই দিনে সারা দেশে ব্যাংকের ১৪০০ এর বেশি সকল শাখা ও উপশাখায় সম্মানিত গ্রাহকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com