1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

চেয়ারম্যানসহ পিএসসির সব সদস্যের পদত্যাগ

  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৮.০৮ পিএম
  • ১৪৩ Time View

সরকারি কর্মকমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ ১২ সদস্য পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) তারা একযোগে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র পেশ করেন। তবে, দুজন সদস্য অনুপস্থিত থাকায় এখনও পদত্যাগপত্র জমা দেননি। 

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার পর পিএসসির সব সদস্যের পদত্যাগের দাবি ওঠে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সম্পূর্ণ দলীয় বিবেচনায় পিএসসির সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে, এমন অভিযোগ আনা ছাত্র-জনতার পক্ষ থেকে। অন্তর্বর্তী সরকার শপথের দুই মাস পুরো হতেই আজ দুজন বাদে পদত্যাগপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।

পদত্যাগ করা সদস্যরা হলেন—সাবেক জ্যেষ্ঠ সচিব ফয়েজ আহম্মদ, সাবেক অধ্যাপক উত্তম কুমার সাহা, সাবেক নির্বাহী পরিচালক জাহিদুর রশিদ, অধ্যাপক মুবিনা খন্দকার, অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম, সাবেক সচিব খলিলুর রহমান, মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, সাবেক জ্যেষ্ঠ সচিব মাকছুদুর রহমান, সাবেক সচিব নাজমানারা খাতুন, এন সিদ্দিকা খানম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। সাবেক জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ ও সাবেক সচিব শফিকুল ইসলাম এখনও পদত্যাগপত্র জমা দেননি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com