1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

আইসিএসবির কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেল ইউসিএল

  • আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৮.৪৪ পিএম
  • ২৭৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড (ইউসিএল) কর্পোরেট গভর্নেন্সে উৎকর্ষতার জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিস অব বাংলাদেশ (আইসিএসবি) থেকে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। রাজধানীর একটি হোটেলে গত শনিবার আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ইউসিএলকে এই ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ট্রফি ও সনদ বিতরণ করেন।

পুরস্কারটি গ্রহণ করেন ইউসিএলের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর এস ও এম রাশেদুল কাইউম, প্রতিষ্ঠানের সেক্রেটারি ও রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান মো. নাহারুল ইসলাম মোল্লা এবং ইউসিএল-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, এফসিএমএ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com