1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ৪.০২ পিএম
  • ১৪৬ Time View
Kavard-Van

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে সোমবার ভোরে সাতক্ষীরা-খুলনা সড়কের কুমিরা বাসস্ট্যান্ডে এক মর্মান্তিক দুর্ঘটনায় মারাত্মক আহত হন তারা।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামের আহসানউল্লাহর ছেলে ইয়াসিন আলী (৩০) ও আগরদাঁড়ি ইউনিয়নের আগরদাঁড়ি গ্রামের কোমরউদ্দিন সরদারের ছেলে লাল্টু সরদার (২৮)। তারা পেশায় গরুর ব্যবসায়ী।

সদর উপজেলার শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ নিহতদের পরিবারের বরাত দিয়ে জানান, ইয়াসিন আলী ও লাল্টু সরদার পিক-আপে চড়ে গরু কিনতে যাচ্ছিলেন বাগেরহাট জেলার ফকিরহাটে।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, কুমিরা বাসস্ট্যান্ডে বাগেরহাটগামী পিকআপের সাথে সাতক্ষীরাগামী একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পাওয়াসহ গুরুতর আহত হন তারা। স্থানীয়রা ইয়াসিন আলীকে সাতক্ষীরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও লাল্টুকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন আলী দুপুর একটার দিকে ও লাল্টু দুপুর দেড়টার দিকে মারা যান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com