1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ঢাকা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংক

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (৫-১১ অক্টোবর)

  • আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১.০৬ পিএম
  • ২১৬ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটির (বিএএস) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): পরিবর্তনের মধ্য দিয়ে নতুনত্ব পাবেন। এ সপ্তাহে আপনি স্বাধীনপ্রিয় ও অনুসন্ধানযুক্ত মানসিকতার জন্য সফলতা পাবেন। কাজে কর্মে উৎসাহ ও উদ্দীপনা বাড়বে। আপনাকে অব্যশই  অস্থিরতা ও ধৈর্যহীনতাকে নিয়ন্ত্রণ করতে হবে। পারিবারিক জীবনে বদমেজাজি ভাব বাড়তে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): বিশ্বস্ত ও অবিচল মানসিকতার জন্য সফলতা আসবে। আর্থিক যোগাযোগ শুভ। নতুন কোনো চিন্তাধারাকে সহজভাবে গ্রহণ করুন। সৃজনশীলমূলক কোনো কাজে সফলতা পাবেন। বিনিয়োগে সফল হবেন। প্রেমের দৃঢ়তা প্রয়োজন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): সম্পর্কের ভিত্তি মজবুত করুন। ব্যক্তিগত মাধুর্য ও আকর্ষণীয় ক্ষমতার জন্য সফলতা পাবেন। মানসিক দ্বৈত ভাবের জন্য পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। কারো প্রশংসায় প্রভাবিত হবেন না। ব্যবসায়িক যোগাযোগ শুভ।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): লক্ষ্য সম্পর্কে সচেতন হোন। ভ্রমণের প্রতি আপনার আগ্রহ বাড়বে। উচ্চশিক্ষায় সফলতা আসবে। বন্ধু বা ঘনিষ্ঠ কারো কাছ থেকে আন্তরিক সহযোগিতা পাবেন। লক্ষ্য অর্জনে অবিচল থাকলে সফলতা আসবে। পারিবারিক শান্তি বাড়বে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): সবরকম পরিবেশ পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। মানসিক অবসাদ নিরাময়ের চেষ্টা করুন। কোনো ধরনের অলসতাকে প্রশ্রয় দেবেনে না। আবেগপ্রবণতা বাড়বে। প্রিয়জনের কাছ থেকে গভীর ও আন্তরিক ভালোবাসা পাবেন। ব্যয়ের মাত্রা বাড়বে। ভ্রমণের সুযোগ তৈরি হবে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): সম্পর্কের ভিত্তি মজবুত করুন। পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়তা প্রয়োজন। আকর্ষণীয় ব্যক্তিত্ব বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করবে। পেশাগত সফলতা পাবেন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। পারিবারিক জীবনে আপনাকে অবশ্যই ধৈর্যশীল ও কৌশলী হতে হবে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): অতিরিক্ত ব্যয়ের কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন। অস্থিরতা ও ধৈর্যহীনতা আপনার সাফল্যের অন্তরায় হতে পারে। সৃজনশীল ও বিনোদন পেশায় যুক্তদের জন্য বেশ ভালো সময়।শারীরিক সুস্থতার জন্য  নিয়মশৃঙ্খলা মেনে চলুন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করুন। রাগ, জেদ, ক্ষোভের নিয়ন্ত্রণ প্রয়োজন। পারিবারিক ও পেশাগত জীবনে ইতিবাচক মানসিকতা নিয়ে চলুন। নিজস্ব ব্যবসায়িক উদ্যোগে সফল হবেন। রোমান্স ও ভ্রমণ শুভ।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। সব ধরনের পরিবেশে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। সব বিষয়ে পরিমিতিবোধ  দরকার। অপ্রিয় কথা বলা থেকে বিরত থাকুন। বুদ্ধিভিত্তিক কাজে সফলতা পাবেন। আর্থিক প্রতারণা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ধৈর্যশীল অধ্যাবসায়ী ও পরিশ্রমী গুণাবলীর জন্য পেশাগত জীবনে জীবনে সফল হবেন। আর্থিক পরিস্থিতি অনেক ভালো থাকবে। পারিবারিক জীবনে বৈচিত্রতা আনুন। ব্যবসায়িক বিনিয়োগের জন্য ভালো সময়। শারীরিক বিষয়ে সতর্ক থাকুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): মানসিক প্রশান্তি বাড়বে। কোনো ধরনের অলসতা ও দীর্ঘসূত্রিতাকে প্রশ্রয় দেবেন না। নতুন কোনো সম্পর্ক স্থাপনে অনীহা বাড়বে। পেশাগত জীবনে নতুন মাত্রা যোগ হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আবেগপ্রসূত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ধৈর্যের অভাবে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। রোমান্টিক যোগাযোগ শুভ। অর্থোপার্জনের ভালো সুযোগ তৈরি হবে। সামাজিক ও সাংগঠনিক কাজে আপনার মূল্যায়ন বাড়বে। ভ্রমণ শুভ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com