1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইন

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৯.১৩ পিএম
  • ১৯৭ Time View

বাংলাদেশে বহুল আলোচিত এবং বিতর্কিত ‘সাইবার নিরাপত্তা আইন’ বাতিল হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এই আইনটি বাতিল করে ইন্টারনেট সংক্রান্ত সুরক্ষার জন্য অন্য নামে আইন প্রণয়ন করা হবে জানিয়েছেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ‘অবশ্যই ডিজিটাল সিকিউরিট অ্যাক্ট (সাইবার সিকিউরিটি অ্যাক্ট) বাতিল করা উচিত। সেদিকেই আমরা (আইন মন্ত্রণালয়) যাব। এই মুহুর্তে পুরো আইনটা বাতিল করব– নাকি স্পিচ সংক্রান্ত ধারাগুলো বাতিল করা হবে, সেটি বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। বাট, আলটিমেটলি এই আইন বাতিল হবে।’

তিনি বলেন, ‘এই আইনটা বাতিল করে যখন নতুন আইন হবে, সেটির অ্যাপ্রোচ থাকবে নাগরিককে সুরক্ষা দেয়া। সেখানে অবশ্যই নারী-শিশু এবং সমাজের স্পর্শকাতর বিষয়ে সুরক্ষা থাকবে।’

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে “সাইবার নিরাপত্তা আইন, ২০২৩” সংশোধন বিষয়ক একটি মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আইন উপষ্টো।

সভায় “সাইবার নিরাপত্তা আইন, ২০২৩” সময়োপযোগী করার লক্ষ্যে প্রস্তাবিত খসড়া সংশোধনী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে অনেকেই সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন আইন করার পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com