1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে ব্যাংক ঋণের দুই বিধিনিষেধ শিথিল, বাড়বে অর্থায়ন পুঁজিবাজার সংস্কারে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিএসইসির তিন অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হামের ভয়াবহতা বাড়ছে, মৃতের সংখ্যা পৌঁছাল ৪৫১ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওয়ান ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স আসন্ন বাজেটে ভূমিহীনদের কর্মসংস্থান ও বিশেষ বরাদ্দের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভুয়া দুদক চক্র থে‌কে সতর্ক থাকার আহ্বান

  • আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৭.৪৩ এএম
  • ১৪০ Time View

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে ভুয়া চিঠি দি‌য়ে প্রতারণার অভিযোগ উঠে‌ছে। এমন‌কি দুদক কর্মকর্তার প‌রিচ‌য়ে ফোন দিয়ে অনৈতিক সুবিধা আদায় ও অর্থ হা‌তি‌য়ে নিচ্ছে একা‌ধিক সংঘবদ্ধ প্রতারক চক্র। এ ধরনের প্রতারক চক্রের অপতৎপরতার বিষ‌য়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জা‌নি‌য়ে‌ছে দুদক‌।

দুদকের কর্মকর্তা পরিচয়ে কেউ ফোন দি‌লে কিংবা ভুয়া চিঠি দেখিয়ে প্রতারণার আশ্রয় নিলে সঙ্গে স‌ঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী‌ বা দুদকের টোল ফ্রি হটলাইন নম্বরে (১০৬) জানাতে বলা হ‌য়ে‌ছে।

দুদক জানিয়েছে, এ ধর‌নের অনৈতিক কর্মকাণ্ড ও জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ইতোম‌ধ্যে র‌্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুদকের ডেপু‌টি ডিরেক্টর আকতারুল ইসলাম এসব তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন। তি‌নি জানান, একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র মোবাইল ফোনে দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে বলে ভীতি প্রদর্শন করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে সরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ অনেকের কাছে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করে আসছে। এসব প্রতারণার ফাঁদে পড়ে কেউ কেউ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তথ্য পাওয়া গেছে। এসব প্রতারক চক্র নিজেদের সঠিকতা জাহির করার জন্য দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ছবি, অফিস আইডি কার্ড, ফেসবুক ক্লোন করাসহ নানা উপায় অবলম্বন করছে।

দুদক জানায়, দুদকে কোনো অভিযোগ অনুসন্ধানের জন্য গৃহিত হলে অনুসন্ধান কর্মকর্তা লিখিতভাবে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিত করে থাকেন। দুদকের অনুসন্ধান কর্মকর্তার জন্য অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল ফোনে যোগাযোগ করা দাপ্তরিকভাবে নিষিদ্ধ।

দুদক আরও জানায়, এসা ‘ভুয়া দুদক’ বা সংঘবদ্ধ প্রতারকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে দুদক দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। পাশাপাশি, সম্মানিত নাগরিকদের সচেতনতা বৃদ্ধির জন্য বার বার গণমাধ্যমের সহযোগিতায় সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। এ ধরনের কল্পিত কোনো অভিযোগ থেকে অব্যাহতি বা ভয়-ভীতি প্রদর্শন করে কোনো প্রতারক কোনো প্রকার অনৈতিক সুবিধা বা অর্থ দাবি করলে নিকটস্থ থানা অথবা র‌্যাব কার্যালয়ে জানানোর অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com