1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি স্বর্ণ গায়েব

  • আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৩৮ পিএম
  • ১২০ Time View

বাংলাদেশ সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি স্বর্ণের কোনো হদিস মিলছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এই কথা জানান। এদিন কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দেন উপদেষ্টা।

এলজিআরডি উপদেষ্টা বলেন, ‘সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে। যারা একসময় ব্যাংকে ছিলেন তারাই বেদখল করে বসে আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

হাসান আরিফ বলেন, ‘সমবায় দাঁড়াতে পারছে না কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন-মানসিকতার অভাব। সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায়, কী উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নাই।’ 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিআরসি চেয়ারম্যান ড. হোসেইন জিল্লুর রহমান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ড. তোফায়েল আহমেদ, বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ।

সভায় সাম্প্রতিক সময় বিবেচনায় বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় ক্ষেত্রে বার্ড যেসব গবেষণা ও কার্যক্রম চালাচ্ছে তা তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com