1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

অপুর ছেলের জন্মদিনে বুবলীর ছেলের উইশ

  • আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৮.০৮ পিএম
  • ৩৬৬ Time View

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন আজ। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন শাকিব-অপুর পুত্র। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরের বছরই ছেলেকে নিয়ে টিভি চ্যানেলে হাজির হন অপু। জানান শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও সংসারের কথা।

এদিকে ঢাকাই চিত্রনায়িকা বুবলীর সঙ্গেও সংসার ছিল শাকিবের। তাদের ঘরেও রয়েছে এক ছেলে- শেহজাদ খান বীর। যদিও বর্তমানে অপু বিশ্বাস বা বুবলী- কাউকেই সঙ্গ দেননা শাকিব। অন্যদিকে অপু-বুবলীর সম্পর্ক দা-কুমড়া হলেও শাকিবের দুই ছেলে জয় ও বীরের মধ্যে যোগাযোগ রয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জয়ের জন্মদিনে এক আবেগঘন পোস্টে ছেলেকে নিয়ে অপু বিশ্বাস লেখেন, ‘শুভ জন্মদিন, আমার প্রাণের ধন আব্রাম খান জয়! আজ তুমি নতুন বছরে পা দিলে, আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত।’

এরপরই জয়ের জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানায় শাকিব খানের আরেক পুত্র শেহজাদ খান বীর। বুবলীর ফেসবুক পেজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে রয়েছে একটি ভালোবাসার চিহ্ন। ভিডিওতে দেখা যায়, বীরের পরনে রয়েছে সাদা গেঞ্জি ও কালো ট্রাউজার। সেখানে শেহজাদ খানকে বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া। এঞ্জয় এল্ডার ব্রাদার। আই লাভ ইউ সো মাচ।’

বুবলীর পেজ থেকে শেয়ার করা বীরের ওই ভিডিওতে অনুরাগীরা বেশ প্রশংসায় ভাসান। একজন লিখেছেন, ‘বাহ, বড় ভাইকে কি সুন্দর করে উইশ করছে। এটাই বুবলির পারিবারিক শিক্ষা।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com