বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কটিয়াদী মডেল থানার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্য (এস‌আই) মোঃ বাছেদ মিয়াকে র‍্যাংক ব্যাজ পরিধান পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানে কঠোর হুঁশিয়ারি ময়মনসিংহে অদম্য নারী পুরস্কার-২০২৫ অনুষ্ঠিত গাইবান্ধা জেলা পুলিশের বিশেষ কল্যাণ অনুষ্ঠিত ১৭ বছরেও জোড়া লাগেনি স্বপ্ন: মৃত্যুফাঁদে ডুবুরীরখাল সেতু, ঝুঁকিতে হাজারো প্রাণ পোশাক খাতে বকেয়া নগদ সহায়তায় ২,৫০০ কোটি টাকা বরাদ্দ নতুন বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের অনুমোদন দিল বিএসইসি তিন মাসে খেলাপি ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংক ২০২৬-২৭ বাজেটে ব্যবসায়ীদের প্রস্তাব চাইল জাতীয় রাজস্ব বোর্ড এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক এআইভিত্তিক ভবিষ্যৎ গড়ার বার্তা

ডেঙ্গু: আট মাসের রেকর্ড ভাঙল সেপ্টেম্বরে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ Time View

আবারো চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চলতি বছর আগস্ট পর্যন্ত আট মাসের রেকর্ড ভেঙে ফেলেছে রোগটি। সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনেই ছাড়িয়ে গেছে এ রোগে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। এটিকে অশনি সংকেত হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ডেঙ্গুর প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের চাপ।

কারো জ্বর থাকে ৬ দিন; আবার কারো ৯ দিন। তারপর পরীক্ষায় ধরা পড়েছে শরীরে এডিস মশার কামড়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন তারা। পরবর্তীতে ঠাঁই হয়েছে হাসপাতালের বিছানায়।

চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত বছরের আগের যে কোনো মাসের চেয়ে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়েছে। এ সময় মৃত্যুও হয়েছে বেশি। এ মাসের প্রথম ২৫ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ হাজার ৭১৪ রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ জনের। প্রথম ছয় মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শতকের ঘরে থাকলেও, গেলো জুলাই থেকে এ সংখ্যা বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে। এতে বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

গত মঙ্গলবার পুরান ঢাকার আরমানিটোলাসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুনিধন কার্যক্রম পরিদর্শন শেষে স্থানীয় সরকার উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ লোকদেখানো কাজ করে ডেঙ্গু সংক্রমণ কমানো সম্ভব নয় জানিয়ে ১২টি টিম গঠনের ঘোষণা দেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, সকল ওয়ার্ডে একযোগে মশকনিধন কার্যক্রম চলছে সকালে ও বিকেলে। তদারকি করছে মনিটরিং টিম; অভিযান চলছে দক্ষিণেও। তবে নগরবাসীর অভিযোগ, ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়ার পর হুঁশ ফেরে নগর কর্তৃপক্ষের।

ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধু রাজধানীতেই এখন পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS