1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

ভৈরবে মাদক সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

  • আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১০.৪১ পিএম
  • ২৩০ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে মাদক সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর রোববার বিকাল ৫টায় শহরের বঙ্গবন্ধু সরণী ২নং ওয়ার্ড দ্বীন ইসলাম ট্রান্সপোর্ট মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম মজনু মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুম বিল্লাহ, পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর দ্বীন ইসলাম মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সভাপতি আসাদুজ্জামান জামান, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জাহিদুল হক জাবেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আরিফুল হক সুজন, পৌর যুবদল সাবেক সাধারণ সম্পাদক আরমান মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মীর রাজন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী ইসমাইল মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দল যুগ্ম-আহবায়ক গোলাম কিবরিয়া রসি প্রমুখ।

বিএনপির নেতা সাংবাদিক আলহাজ্ব সজিব আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সমাজসেবক আমীর আলী মীর, ধন মিয়া, বিএনপি নেতা জুয়েল মিয়া, সোহেল মিয়া, রাকিব মিয়াসহ ২নং ওয়ার্ডের মুরুব্বি, যুবক ও ছাত্রসমাজের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভৈরব শহরের প্রাণ কেন্দ্র ভৈরব বাজার। বাজারের প্রবেশ মুখ ২নং ওয়ার্ড দক্ষিণ পাড়া এলাকাটি ভৈরব উপজেলা ও শহরের মানুষের জন্য অনেক গুরুত্ব বহন করে। সরকার পটপরিবর্তনের সাথে সাথে কিছু অসাধু ব্যক্তি ভৈরব বাজার ও দক্ষিণ পাড়া এলাকায় চাঁদাবাজি শুরু করে। কিছু চাঁদাবাজ ভৈরবপুর দক্ষিণ পাড়ায় নির্মাণাধীন বিল্ডিং থেকেও চাঁদা দাবী করে। এদিকে রাত হলেই বঙ্গবন্ধু সরণির ভিআইপি সামনে, কেবি স্কুলের সামনে, শহর রক্ষাবাঁধ এলাকায় নিয়মিত ছিনতাই হচ্ছে। ভৈরবপুর দক্ষিণ পাড়ার কিছু বাড়িতে মাদকের আখড়া রয়েছে। এগুলো প্রতিহত করতে হবে।

আলোচনা সভায় অভিযোগ উঠে সদ্য বহিস্কৃত পৌর ১নং ওয়ার্ড বিএনপি সদস্য ফয়েজ উল্লাহ ২নং ওয়ার্ড কাউন্সিলর দ্বীন ইসলাম মিয়ার ট্রান্সপোর্ট জবর দখলের চেষ্টা করে। এছাড়াও কাউন্সিলরের সহধর্মিণীর উপর শারিরীক নির্যাতন করেন। ফয়েজ উল্লাহর বিরুদ্ধে ভৈরব বাজারে ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাটে চাঁদাবাজী ও বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা ব্যবসায়ীদের মারধোরের অভিযোগ রয়েছে।

আলোচনা সভায় বক্তারা হুশয়ারি দিয়ে বলেন, ভৈরবপুর দক্ষিণ পাড়া সকলে দলমত নির্বিশেষে আজ ঐক্যবদ্ধ হয়েছে। ভৈরব বাজারে বা দক্ষিণ পাড়া এলাকায় কোন রকম চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক ব্যবসা ও ছিনতাই করতে চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com