1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

ঢাবিতে পিটিয়ে হত্যা: কারাগারে ৬ শিক্ষার্থী

  • আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১০.২৭ পিএম
  • ২০১ Time View

ঢাবিতে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জলকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ছয় শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এই আদেশ দেন। এদিন দুপুরে আসামিরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। 

আদালতসূত্রে জানা গেছে, জবানবন্দি গ্রহণ শেষে বিচারক আসামিদের কারাগারে প্রেরণ করেন। ছয় শিক্ষার্থী হলেন, ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মো. মোত্তাকিন সাকিন, গণিত বিভাগের আহসান উল্লাহ, জিওগ্রাফির আল হসাইন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ফজলুল হক মুসলিম হল থেকে ওই শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়।

গত বুধবার রাতে চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে শিক্ষার্থীরা। পরে রাত ১০টা পর্যন্ত হলের গেস্টরুমে কয়েক দফা তাকে মারধর করা হয়। একপর্যায়ে ক্যান্টিনে বসিয়ে তাকে খাবারও খাওয়ায় শিক্ষার্থীরা। এরপর আবারও তাকে মারধর করা হয়। এ সময় মারধরে অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তোফাজ্জলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com