1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
ঢাকায় নকিুঞ্জতে আইএফআইসি ব্যাংকরে এটএিম বুথরে আনুষ্ঠানকি উদ্বোধন রাসুল (সা.)-এর অবমাননা আর বরদাশত করা হবে না: শাপলা চত্বরের স্মরণসভায় ইনসাফ গার্ড সভাপতি খান রায়হান সিলেট জুড়ে এপ্রিল মাসে সড়কে ঝরল ১৫ প্রাণ ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত মাধবপুরে মহাসড়কের পাশে জঙ্গল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার নবীনগরে পৌর নির্বাহী কর্মকর্তা অনিয়মিত থাকায় ভুগান্তিতে সেবাগ্রহীতারা রাঙ্গামাটিতে ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জনপদ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ অর্থ ফেরতের দাবিতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকে তালা ঝুলিয়ে দিয়েছে গ্রাহকরা ঐতিহাসিক শাপলা চত্বর দিবস আজ, নানা কর্মসূচি বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, কমলো ১% এর বেশি

গাইবান্ধায় যৌথ বাহিনী তুলে নিয়ে যাওয়ার পরদিনই দুই জনের মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৭.১৩ পিএম
  • ১৮৪ Time View

গাইবান্ধার সাঘাটা উপজেলায় যৌথ বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে তুলে নেয়ার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন, সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের গোবিন্দি গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে সোহরাব হোসেন আপেল (৩৫) ও মৃত মালেক উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪৫)।

এর মধ্যে সোহরাব হোসেন গাইবান্ধা জেনারেল হাসপাতাল এবং শফিকুল ইসলাম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সোমবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর ৬০ থেকে ৭০ জনের একটি দল উপজেলার সাঘাটা সদর ইউনিয়নের গোবিন্দী গ্রামের মৃত আবদুল গনি সরকারের ছেলে সাঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন সুইটের বাড়িতে অস্ত্র আছে বলে অভিযান চালায় এবং মোশাররফ হোসেন সুইটসহ পাঁচজনকে তুলে নিয়ে যায়।

অপর চারজন হচ্ছেন, মোশাররফ হোসেনের ভাতিজা গোবিন্দী গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে সোহরাব হোসেন আপেল (৩৫), রিয়াজুল ইসলাম রকি ও মৃত মালেক উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪৫), একই ইউনিয়নের বাশহাটা গ্রামের মৃত সেফায়েত আলীর ছেলে শাহাদত হোসেন পলাশ (২৮) ও একই ইউনিয়নের উত্তর সাতালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম রকি (২৮)।

মঙ্গলবার সকালে পুলিশ পাহাড়ায় তিন জনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ও দুই জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুপুরে চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে সোহরাব হোসেন আপেল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শফিকুল ইসলাম মারা যান।

আহতদের মধ্যে রিয়াজুল ইসলাম রকি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং মোশারফ হোসেন সুইট ও শাহাদত হোসেন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানতে চাইলে গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোহাম্মদ আসিফ মুঠোফোনে বলেন, আজ সকালে পুলিশ সোহরাবকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে মারধরের আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে একটার দিকে তিনি মারা যান।

তিনি আরও বলেন, লাশের ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।

এসব বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি ফোন ধরেননি।

তবে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান মুঠোফোনে জানান, যৌথবাহিনীর অভিযানের সময় অসুস্থজনিত কারণে দুইজন মারা যান। কত জনকে আটক এ বিষয়ে তিনি কোনো সঠিক হিসেব জানাতে পারেননি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com