1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Title :
নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এম নূরুল আলম এফসিএস-এর বই ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’-এর মোড়ক উন্মোচন জীবননগরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী নির্যাতনের অভিযোগ, গর্ভেই মারা গেল ৭ মাসের সন্তান আধুনিক নগর শাসনের সংকট: মশা নিয়ন্ত্রণে কাঠামোগত ব্যর্থতা, জবাবদিহির ঘাটতি ও অনিবার্য সংস্কারের প্রশ্ন হামদর্দের কনজ্যুমার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অতিরিক্ত পুলিশ সুপার-সহ ৯ কর্মকর্তার বদলির আদেশ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৬৫ বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি, গ্রাহক পর্যায়ে বৃদ্ধি ১৬.৬৮ শতাংশ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইয়াকিন পলিমার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (৭-১৩ সেপ্টেম্বর)

  • আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২.৫৩ পিএম
  • ১৫০ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটির (বিএএস) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): বিভিন্ন দিক থেকে সাফল্যের ইঙ্গিত পাবেন। কর্মক্ষেত্রে সুনাম ও মর্যাদা বাড়বে। কোনো অপ্রত্যাশিত বিষয় আপনাকে বিচলিত করতে পারে। মনোবল উঠানামা করবে। বিদেশ যাত্রা হতে পারে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): প্রিয়জন কারো সঙ্গে মানসিক জটিলতা বাড়তে পারে। কর্মব্যস্ততা বাড়বে। মনোবল চাঙা থাকবে। দুর্ঘটনাজনিত বিষয় থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। বসের মন যুগিয়ে চলা কঠিন হবে। দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলতে হবে। আর্থিকভাবে লাভবান হতে পারেন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। কারো সঙ্গে মতবিরোধ হতে পারে। কোনো রকম ভুল পদক্ষেপ ক্ষতিকর হবে। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। আত্মকেন্দ্রিক মানুষদের এড়িয়ে চলুন। পারিবারিক শান্তি বজায় থাকবে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): জনসংযোগমূলক কাজে সফলতা পাবেন। স্বাধীন পেশায় সুনাম বাড়বে। পেশাগত কাজে আপনার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হবে। পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলা কঠিন হবে। মানসিক প্রশান্তির জন্য ধ্যান, যোগ ব্যায়াম অভ্যাস করুন। প্রেমে সফলতা পাবেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): অর্থ উপার্জনে সফলতা পাবেন। দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলা কঠিন হবে। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। নেতিবাচক লোকদের সংস্পর্শ এড়িয়ে চলুন। কারো প্রশংসায় প্রভাবিত হবেন না। সময়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। পেশাগত কাজে সফলতা পাবেন। নিজের প্রভাব, প্রতিপত্তি ও গুরুত্ব বাড়বে। প্রেমে দূরত্ব তৈরি হতে পারে। পারিবারিক বিষয়ে ইতিবাচক থাকুন। আবেগকে সংযত রাখার চেষ্টা করুন। সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ভ্রমণ শুভ।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): অকারণে আর্থিক ব্যয় বাড়বে। রাগ বা জেদের কারণে মানসিক অস্থিরতা বাড়বে। কর্মক্ষেত্রে সুনাম ও মর্যাদা বাড়বে। কোনো শুভ কাজে যোগ দিতে পারেন। শরীরের প্রতি যত্নশীল হন। খেলাধুলা ও সাংস্কৃতিক কাজে জড়িতদের সফলতা আসবে। পারিবারিক শান্তি উপভোগ করবেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মক্ষেত্রে আপনার সুনাম বাড়বে। শিক্ষার্থীদের সফলতা প্রাপ্তি হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। বিনিয়োগ সংক্রান্ত ব্যাপারে লাভবান হবেন। প্রেমে আনন্দ অনুভব করবেন। পারিবারিক সম্পর্ক ভালো যাবে। রাগ বা জেদের কারণে আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। বিনিয়োগে সফলতা আসবে। পেশাগত সফলতা পাবেন। সামাজিক মর্যাদা ও গুরুত্ব বাড়বে। কাজের চাপ বাড়বে। বিদেশ ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে। রোমান্টিক সম্পর্ক উপভোগ করবেন। আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সামাজিক ও জনসংযোগমূলক কাজে সফলতা পাবেন। ভাই-বোন কারো সফলতার সংবাদ পাবেন। শরীর ও মন ভালো যাবে। মিতব্যয়ী ও মিতবাক হওয়ার চেষ্টা করুন। পারিবারিক ক্ষেত্রে কৌশলী হতে হবে। প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হতে পারে। সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত বিশ্রাম নিন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ভাগ্য সুপ্রসন্ন থাকবে। কর্মব্যস্ততা বাড়বে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রিয়জনের সহযোগিতা পাবেন। অসুস্থতাজনিত ব্যয় বাড়বে। নিজের প্রভাব, প্রতিপত্তি ও গুরুত্ব বাড়বে। চাকরিসংক্রান্ত যোগাযোগ শুভ। গৃহে আত্মীয় সমাগম হবে। কিছুটা আর্থিক চাপে থাকবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): প্রেম ও রোমাঞ্চ শুভ। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। সন্তানের কোনো বিষয় দুশ্চিন্তার কারণ হতে পারে। কোনো অপ্রত্যাশিত ঝামেলায় জড়াতে পারেন। দূর থেকে কোনো সুখবর পেতে পারেন। আর্থিক টেনশন থাকবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়বে। শরীরের প্রতি খেয়াল রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com