1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

কুমিল্লায় সাংবাদিক হত্যার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত

  • আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ১০.১৯ এএম
  • ২০২ Time View

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় সাংবাদিক মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু (৩৫) র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অস্ত্র, মাদক ও চোরাচালানের মামলা রয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৬ এপ্রিল) রাতে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রাজু কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার সাদেক মিয়ার ছেলে।

এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-১১-এর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, নিহত রাজুর লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। রাতে গোলাবাড়ি সীমান্তে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে রাজু।

র‍্যাব-১১ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে রাজু গোলাবাড়ি এলাকায় অবস্থান করছে। পরে র‍্যাব সেখানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে থাকে রাজু। র‍্যাবও পাল্টা গুলি চালালে রাজু নিহত হয়।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মহিউদ্দিন বলেন, রাজু নামে এক ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রেখে গেছে র‍্যাব।

এ ঘটনায় জোবায়ের নামের র‍্যাবের এক সদস্য আহত হয়েছেন। তিনি বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফুল ইসলাম ও চিকিৎসক নাফিস।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, গোলাবাড়ি সীমান্তে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সাংবাদিক হত্যা মামলার আসামি রাজু নিহত হয়েছে বলে শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত জানাবে র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাতে বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তে সাংবাদিক মহিউদ্দিন সরকারকে গুলি করে পালিয়ে যায় মাদক কারবারিরা। তাকে স্থানীয় দুই যুবক বিজিবির সহায়তায় উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এ ঘটনায় নিহত মহিউদ্দিন সরকারের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত অপর দুই আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com