1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

গাইবান্ধায় বাঁশঝাড়ে পড়ে ছিল কিশোরীর মরদেহ, আটক ১

  • আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ২.৫৮ পিএম
  • ১৪২ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের একদিন পর আশামনি নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের প্রতিবেশী যুবক মাসুদ রানার বাবা রাজা মিয়াকে আটক করেছে পুলিশ। 

মারা যাওয়া আশামনি একই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে লোডশেডিং হলে আশামনি বাড়ির বাইরে বের হয়। কিছুক্ষণ পর  তাকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি করতে থাকে। সারারাত খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি বাঁশঝাড়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে বিকেলের দিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে আশামনিকে উত্যক্ত করছিল প্রতিবেশী রাজা মিয়ার ছেলে মাসুদ রানা (১৯)। এ নিয়ে একাধিকবার মাসুদের পরিবারকে বলা হলেও প্রতিকার পাওয়া যায়নি। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম. আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রোববার মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। প্রতিবেদন পেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com