1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Title :
কুমিল্লায় ৭২ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যসহ আটক ৬১৭ প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল ৱ্যালি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সামিট অ্যালায়েন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রিমিয়ার সিমেন্ট শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ জানুয়ারী থেকে সিলেটে চালু হচ্ছে ২৫০ শয্যার হাসপতাল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে টেকনো ড্রাগস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে কপারটেক ইন্ডাস্ট্রিজ

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক দম্পতির মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৯.০৬ পিএম
  • ১৮৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধায় চোর থেকে বাঁচার জন্য সেচ পাম্পের ঘরে দেয়া বিদ্যুতে পৃষ্ট হয়ে এক কৃষক দম্পতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বরমতাইর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ওই গ্রামের কাসেদ আলী (৫০) ও তার স্ত্রী আলেমা বেগম (৩৫)। কাসেদ আলী ওই গ্রামের মৃত-মজিবর রহমানের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বরমতাইর গ্রামের সেচপাম্প মালিক চোর থেকে বাঁচার জন্য সেচ পাম্পের ঘরে বিদ্যুতের তার দিয়ে রাখতেন। দুপুরে পাশের ধানের জমিতে কাজ করার একপর্যায়ে প্রচণ্ড রোদ থেকে বাঁচার জন্য সেচ পাম্পের ঘরের ছায়ায় বসলে কাসেদ আলী ও তার স্ত্রী আলেমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে স্থানীয় কৃষকরা তাদের মরদেহ সেচ পাম্পের সামনে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

গাইবান্ধা সদর থানার ওসি তদন্ত সেরাজুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com