1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

ড. ইউনূসকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ৮.০৩ এএম
  • ১৫৩ Time View

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ মোহাম্মদ আশা প্রকাশ করেছেন, ড. ইউনূসের নেতৃত্ব তার দেশ ও জনগণের জীবনে সমৃদ্ধি বয়ে আনবে। 

উভয় দেশের স্বার্থকে এগিয়ে নিতে এবং জনগণের উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্খা পূরণের জন্য আগামী দিনগুলোতে একে অপরকে সহযোগিতা করার আগ্রহের কথাও জানিয়েছেন আমিরাতি প্রেসিডেন্ট।

বিপরীতে ড. ইউনূস আমিরাতের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। তিনি সংযুক্ত আরব আমিরাতের অব্যাহত উন্নতি ও সমৃদ্ধির আশা প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে চলতি মাসের শুরুর দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হলে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ড. ইউনূস।

এই দায়িত্ব নেয়ার পর বিশ্বের বহু আন্তর্জাতিক সংস্থা, রাষ্ট্র ও সরকারপ্রধান তাকে অভিনন্দন জানিয়েছেন এবং এখনও জানাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার অভিনন্দন জানালেন শেখ মোহাম্মদ।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে টেলিফোন করে অভিনন্দন জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফোনালাপকালে এরদোয়ান বাংলাদেশে চলমান বন্যায় প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে মানবিক সহায়তা দিয়ে বন্যা কবলিত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। 

বিপরীতে প্রধান উপদেষ্টা তার দীর্ঘদিনের বন্ধু এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে তুর্কি ফার্স্টলেডি এমিনে এরদোয়ান ও তিনি যে জাতিসংঘের জিরো-ওয়েস্ট ফোরামের সদস্য তা স্মরণ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com