1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ভাষানচরে জাহাজডুবি, ১১ নাবিক উদ্ধার

  • আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৭.৪৬ পিএম
  • ২৩১ Time View

নোয়াখালী প্রতিনিধি: চট্টগ্রামের সন্দীপ ও হাতিয়া উপজেলার মাঝামাঝি ভাষানচরের কাছে বঙ্গোপসাগের একটি পণ্যবাহী লাইটার জাহাজ ডুবে গেছে। এতে এই জাহাজের ১১ জন ক্রু সমুদ্রে নিখোঁজ রয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) বঙ্গোপসাগরের ভাসানচর নতুন চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে ভাসানচর কোস্টগার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মোমিন জানান, নোয়াখালীর ভাসানচর থেকে ১১ নটিক্যাল মাইল দূরে গাঙ্গিরার চর থেকে ৫ কিলোমিটার দক্ষিণে সাঙ্গুর কাছাকাছি এ জাহাজ ডুবির ঘটনা ঘটে। তবে ঠিক কখন এই জাহাজ ডুবির ঘটনা ঘটে এ ব্যাপারে কেউ সঠিক কোন তথ্য জানাতে পারেনি। এটি নোয়াখালীর সন্দ্বীপ হাতিয়ার মধ্যে পড়ে।

ভাসানচর কোস্টগার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মোমিন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে অভিযানে রয়েছি। ‘জাহাজে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে। এছাড়াও কোস্টগার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ভোর রাতের দিকে এ জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। লাইটার জাহাজটিতে মোট ১১ জন নাবিক ছিল। তাদের সবাইকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com