1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Title :

বন্যার্তদের জন্য বিসিবির কোটি টাকা অনুদান

  • আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৯.২২ পিএম
  • ১৮৮ Time View

বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়িতে বন্যার পানিতে আটকে পড়ে আছেন লাখ লাখ মানুষ। এখনও পানিবন্দি আছেন তারা। এমন পরিস্থিতি বন্যার্ত মানুষের জন্য এগিয়ে আসছে বিভিন্ন পর্যায়ের মানুষ ও সংগঠন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে আসছেন বিভিন্ন মানুষ। তবে এবার বন্যার্তদের জন্য এগিয়ে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বন্যার্ত মানুষের জন্য অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘আপনারা জানেন আমাদের দেশের বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতো এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে। একটা ত্রাণ পাঠাচ্ছি আমরা সেনাবাহিনীর মাধ্যমে। এরপর একটা ফান্ড আছে প্রধান উপদেষ্টার। ওখানে আমরা একটা নগদ টাকা দেয়ার চিন্তা-ভাবনা করছি।’

বিসিবির পাঠানো ত্রানের ব্যাগে কী কী থাকছে জানতে চাইলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘একটা ব্যাগে যা থাকে, শুকনা খাবার। আপনারা জানেন যে রান্নার কোনও সুযোগ নেই। তাই চিড়া, মুড়িসহ শুকনো খাবারই থাকবে ব্যাগে।’

তবে এখানেই থামছে না, পানি কমে গেলে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন ব্যবস্থাতেও বিসিবি কাজ করবে বলে জানিয়েছেন বিসিবির নবাগত সভাপতি ফারুক আহমেদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com