1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

রূপালী ব্যাংকের এজিএম-ইজিএম ২৫ আগস্ট

  • আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ২.৪৬ পিএম
  • ১৭১ Time View

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রূপালী ব্যাংক পিএলসির স্থগিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভার (ইজিএম) নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ২৫ আগস্ট সকাল সাড়ে ১১ টায় ও সাড়ে ১১টায় ব্যাংকটির এজিএম ও ইজিএম অনুষ্ঠিত হবে। তবে এজিএমের ভ্যানু অপরিবর্তিত থাকবে।

জানা যায়, শুরুতে গত ৩০ জুলাই এজিএম ও ইজিএমের তারিখ ঘোষণা করে রূপালী ব্যাংক পিএলসি। এরপর তা সামনে এগিয়ে ২৩ জুলাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়।

পরবর্তীতে ১ আগস্ট এজিএম ও ইজিএমের নতুন তারিখ জানায় রূপালী ব্যাংক। নতুন তারিখ অনুযায়ী ৫ আগস্ট তা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সরকারি ছুটির কারণে তা ফের পিছিয়ে যায়।

পরবর্তীতে গত ৬ আগস্ট আবার ডিএসইতে এজিএম ও ইজিএমের নতুন তারিখ ঘোষণা করে ব্যাংকটি। নতুন সূচি অনুযায়ী ৭ আগস্ট ব্যাংকটির ঘোষিত কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করে ফের এজিএম ও ইজিএমের স্থগিতাদেশ দেয় রূপালী ব্যাংক পিএলসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com