1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Title :
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার

পদত্যাগ করেছেন পাপন

  • আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ২.৩৯ পিএম
  • ১৭৮ Time View

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বর্তমান প্রেক্ষাপটে তার বোর্ড সভাপতির দায়িত্ব পালন করা একরকম অসম্ভবই বলা চলে। এ কারণেই পদত্যাগ করেছেন পাপন।

বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিসিবির দীর্ঘ সময়ের এই অভিভাবক। মূলত সদ্য সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এবং আস্থাভাজন হওয়ার কারণে বিসিবির হয়ে দায়িত্ব পালন রীতিমতো অসম্ভব পাপনের জন্য।

এদিকে সরকার পরিবর্তনের পর এটাই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা। এই সভাতে অবশ্য সশরীরে আসেননি পাপন, যোগ দেন অনলাইনে। সেখান থেকেই অবসরের ঘোষণা দেন তিনি। একই দিন নতুন বোর্ড সভাপতির ঘোষণাও আসতে পারে। পরবর্তী বিসিবি সভাপতি হওয়া দৌড়ে এগিয়ে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক নির্বাচক ফারুক আহমেদ।

অবশ্য বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ফারুক এই দায়িত্ব নেয়ার ক্ষেত্রে আগে তাকে পরিচালক হিসেবে জায়গা করে নিতে হবে। ফারুক আহমেদ বর্তমান বোর্ডের পরিচালক পদে নেই। এ কারণে তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক করে বিসিবিতে আনা হবে। আর এরপরই বিসিবির বাকি পরিচালকদের ভোটে তাকে সভাপতিত্ব দেয়া হবে। গতকাল বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনূস। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com