1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
Title :
উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে ডিসি-ইউএনও

  • আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১০.৩২ পিএম
  • ১৬৮ Time View

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে জেলা পর্যায়ের প্রতিষ্ঠানে সভাপতি থাকবেন জেলা প্রশাসক (ডিসি) বা জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি এবং উপজেলা পর্যায়ে সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ এ বিষয়ে একটি আদেশ জারি করে।

এ ছাড়া মহানগর পর্যায়ে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার বা বিভাগীয় কমিশনারের প্রতিনিধি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে থাকবেন।

আদেশে বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৪ সালের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি প্রবিধানমালার ৬৮ অনুযায়ী নির্দেশনা দেওয়া হলো।

নির্দেশনায় অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক অথবা জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হলো। এ ছাড়া মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার অথবা বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব দেওয়া হলো। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com