1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Title :
উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

গুচ্ছে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা

  • আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৩.০০ পিএম
  • ১৯৬ Time View

গুচ্ছভুক্ত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এর আগে তৃতীয় পর্যায়ের মেধা তালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে আগামী ১৯ ও ২০ আগস্ট সশরীরে বিশ্ববিদ্যালয়ে না গিয়ে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে হবে।

শনিবার (১৭ আগস্ট) প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৬ আগস্ট অনলাইন প্ল্যাটফর্ম জুমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিএসটির সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে জিএসটির সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির ১৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার শুরুতে সর্বসম্মতিক্রমে সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যেসব শিক্ষার্থী শহিদ হয়েছেন, তাদের রুহের মাহফিরাত কামনা করা হয়। একইসঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। এখনও পর্যন্ত যারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তাদের আশু সুস্থতা কামনা করা হয়।

গত ৫ আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জ্ঞাপন করা হয়। ১৪ আগস্ট ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখার স্বার্থে গুচ্ছ ভর্তি পরীক্ষার অবশিষ্ট কার্যক্রম অতি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্নের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়। এরই পরিপ্রেক্ষিতে জিএসটির সমন্বিত ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, তৃতীয় পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ১৯ সোমবার দুপুর ১২টা থেকে ২০ আগস্ট মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত জিএসটির ওয়েবসাইটে তাদের স্ব স্ব আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করে অনলাইনে ৫০০০ টাকা পরিশোধ করে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে পারবেন। পরবর্তী সময়ে দাফতরিক ও অ্যাকাডেমিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় মূল কাগজপত্র ও চূড়ান্ত ভর্তির অবশিষ্ট ফিস জমা নিয়ে শিক্ষার্থীদের চূড়ান্তভাবে ভর্তি করার সিদ্ধান্ত গৃহীত হয়। ভর্তি প্রক্রিয়াসহ অন্যান্য সকল তথ্য https://gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com