1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

রূপপুর প্রকল্পে কর্মরত বেলারুশ নাগরিকের মরদেহ উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ৮.৩৬ পিএম
  • ১৭৮ Time View

পাবনা জেলা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে (আরএনপিপি) প্রকল্পে কর্মরত ইভানু মাকসিম (৫২) নামে এক বেলারুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সাহাপুরের নতুনহাটে বিদেশিদের আবাসন প্রকল্প গ্রিনসিটি ভবনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাকসিম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রুইনওয়ার্ল্ড নামের একটি বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রিনসিটি আবাসিকের ১ নম্বর ভবনের ১৫ তলার ১৫২ নম্বর কক্ষে ওই বেলারুশ নাগরিক বসবাস করতেন। শুক্রবার সকালে প্রকল্পে ডিউটি করার কথা থাকলেও কাজে যোগ দেননি। সকাল ৭টার দিকে তার ফ্ল্যাটের পাশের এক রুমমেট তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ খবর গ্রিনসিটি প্রকল্পসহ-সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ গ্রিনসিটির ভবন থেকে মরদেহ উদ্ধার করে।

গ্রিনসিটি প্রকল্পের রাশিয়ান এক চিকিৎসকের বরাত দিয়ে রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, ‘হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাকসিমের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি অজ্ঞান হয়ে বিছানার উপর পড়েছিলেন। পরে চিকিৎসক এসে মৃত ঘোষণা করেন।’

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত করতে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে দূতাবাসে যোগাযোগ করে তার মরদেহ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com