1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

পেট জোড়া লাগানো দুই যমজ ছেলে শিশুর জন্ম

  • আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ৬.২৪ পিএম
  • ১৯২ Time View

বরিশাল প্রতিনিধি : লালমোহনে পেট জোড়া লাগানো দুই যমজ ছেলে শিশুর জন্ম দিয়েছেন মিতু বেগম নামের এক প্রসূতি। গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে লালমোহন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপাচারের (সিজারিয়ান) মাধ্যমে এ দুই শিশুর জন্ম হয়। মিতু বেগম উপজেলার লালমোহন ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুন্সির হাওলা গ্রামের ফকির বাড়ির রাজমিস্ত্রি বিল্লাল হোসেনের স্ত্রী।

জোড়া লাগানো দুই শিশুকে দেখতে বিভিন্ন ফল ও সন্তানসহ বাবা-মায়ের জন্য পোষাক কিনে ক্লিনিকে যান উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা। এসময় তিনি চিকিৎসার জন্য ঢাকা নিতে প্রয়োজনীয় খরচ বহন করেন। বুধবার দুপুরে দুই শিশুকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে এলাকা থেকে রওয়ানা করা হয়েছে।

শিশু দু’জনের অস্ত্রোপচার করেন সার্জন ডা. মুমতাহিনা হক জিম ও এনেস্থেসিওলজিস্ট ডা. মো. আবু সাফওয়ান। ডা: মুমতাহিনা হক জিম জানান, মঙ্গলবার দুপুরের দিকে স্ত্রীর প্রসববেদনা উঠলে তাকে লালমোহন ক্লিনিকে নিয়ে আসে স্বামী বিল্লাল। নরমাল ডেলিভারি করাতে কিছুটা ঝুঁকি দেখে তার সিজারিয়ান অপারেশন করা হয়। বাচ্চা দুইজন জোড়া লাগানো অবস্থায় আছে। বাচ্চা ও মা দুইজনই সুস্থ আছে।

এ ধরণের শিশু জন্ম একটা রেয়ার ঘটনা। তবুও এ ধরণের জোড়া লাগানো শিশুকে আলাদা করা বাংলাদেশে সম্ভব। বিল্লাল হোসেন জানান, তাদের এই প্রথম সন্তান। জোড়া লাগানো দুই শিশুকে অপারেশনের মাধ্যমে আলাদা করতে যে অর্থের প্রয়োজন তা বিল্লালের পক্ষে জোগাড় করা সম্ভব নয়, তিনি বিভিন্ন কাজ করে সংসার চালান। তাই তিনি সরকারের কাছে সহায়তা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com