1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Title :
ভৈরবের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার লভ্যাংশ ঘোষণা করেছে আছিয়া সি ফুডস আওয়ামী লীগ আর গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

  • আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ১০.২৬ পিএম
  • ১৯৯ Time View

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী-সন্তানদের ব্যক্তিগত ও মালিকানাধীন সব ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই স‌ঙ্গে তা‌দের হিসাবের সব ধরনের লেনদেনের তথ্য চে‌য়ে‌ছে সংস্থা‌টি।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিএফআইইউ সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএফআইইউয়ের পক্ষ থেকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে পাঠা‌নো চি‌ঠি‌তে বলা হ‌য়ে‌ছে, আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে সাফি মুদ্দাসির খান এবং মেয়ে সাফিয়া তাসনিম খানের নামে থাকা সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্ট বন্ধ থাক‌বে।

অর্থ পাচার নিরোধসংক্রান্ত ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এ আদেশ দিয়েছে বিএফআইইউ।

চিঠিতে আসাদুজ্জামান খান ও তার পরিবারের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে।

প্রাথমিকভাবে আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না সংশ্লিষ্টরা। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com