1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

খুলছে সব প্রাথমিক বিদ্যালয়

  • আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৪.০৮ পিএম
  • ১৮৭ Time View

প্রায় একমাস বন্ধ থাকার পর আগামীকাল বুধবার থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস চালুর নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহে পুরোদমে শ্রেণি কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ৩ আগস্ট ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দিয়ে জারি করা অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হলো বলে আদেশে উল্লেখ করা হয়।

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর গত ৩১ জুলাই এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ছাড়া সব জেলার প্রাথমিক বিদ্যালয়ে ৪ আগস্ট থেকে ক্লাস শুরু হবে। তবে সার্বিক পরিস্থিতির অবনতি হওয়ায় ৩ আগস্ট এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় আপাতত দেশের কোনো প্রাথমিক বিদ্যালয় খুলছে না। কবে খুলবে তা পরে জানিয়ে দেওয়া হবে।

৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ৭ আগস্ট থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। ওইদিন থেকে কিছু বিদ্যালয়ে ক্লাস হলেও অনেক প্রতিষ্ঠান বন্ধ ছিল। আবার উপস্থিতিও কম ছিল। সেনাবাহিনীর ঘোষণার ৬ দিন পর অবশেষে মন্ত্রণালয় থেকে পুরোদমে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চালুর নির্দেশনা দেওয়া হলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com