1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

রংপুর মেডিকেল কলেজে ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

  • আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৭.৪৯ এএম
  • ১৬০ Time View

রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলগুলোতে সব ধরনের ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। একইসাথে আন্দোলনে আহত সকল শিক্ষার্থীর চিকিৎসা নিশ্চিত করা ও তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

সোমবার (১২ আগস্ট) দুপুরে একাডেমিক কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেয়া হয়। পরে, রাতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহ মো. সরওয়ার জাহান বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়গুলো জানিয়ে দেন।

একাডেমিক কাউন্সিলে নেয়া সিদ্ধান্তগুলো হলো-

১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক-সন্তপ্ত পরিবারের সব সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন।

২. রংপুর মেডিকেল কলেজ  ক্যাম্পাস, ডা. মুক্তা ছাত্রাবাস, ডা. পিন্নু ছাত্রাবাস, হেলিপ্যাড ছাত্রাবাস ও শহীদ মাহবুব হোসেন ছাত্রীনিবাসে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রসমাজ, ছাত্র ইউনিয়ন, ছাত্রশিবির এবং অন্যান্য যেকোনো রাজনৈতিক দল) স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩. আন্দোলনে আহত সকল শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করা ও তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন।

৪. ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে শিক্ষার্থীদের নিরাপত্তাসহ আবাসনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সিদ্ধান্তগুলো সোমবার (১২ আগস্ট) থেকেই কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com