1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযান, আহত ৬৭

  • আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ৩.৫০ পিএম
  • ১৪৭ Time View

দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এঘটনায় ৬৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সংশ্লিষ্টরা। খবর আল-জাজিরার।

জানা গেছে, শুক্রবার (১৫ এপ্রিল) যখন ফিলিস্তিনিরা সকালের প্রার্থনার জন্য মসজিদটিতে জড়ো হচ্ছিল তখন এ অভিযান চালানো হয়।

অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ফিলিস্তিনিরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে। অন্যদিকে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও গ্রেনেড নিক্ষেপ করছে। এসময় প্রার্থনাকারীরা মসজিদের ভেতরে নিজেদের রক্ষায় ব্যারিকেড দিয়ে রাখে।

এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ৬৭ জনকে উদ্ধার করে হাসপাতলে নেওয়ার কথা জানিয়েছে। তাছাড়া একজন প্রহরীর চোখে রাবার বুলেট লেগেছে বলেও জানানো হয়।

রেড ক্রিসেন্ট আরও জানায়, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের যেতেও বাধা দেয় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, এখনো আহতদের মধ্যে অনেকে মসজিদ প্রাঙ্গনে আটকে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com