বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নিখোঁজের ৩দিন পর আখক্ষেত হতে বিকৃত মরদেহ উদ্ধার মূল আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৩ ও র‌্যাব-৮ সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ-কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ গাইবান্ধায় রেলওয়ের বাউন্ডারি কেটে দুর্ধর্ষ চুরি: নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ভৈরবে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে গ্রেপ্তার ৯ স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সিগাল হোটেলস্ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত কর্মীকেই শক্তি মনে করে প্রিমিয়ার ব্যাংক: একযোগে ৬৯০ জন কর্মীর পদোন্নতি মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে রবি সিইওর সৌজন্য সাক্ষাৎ ইসলামী ব্যাংক ও ডিএনসিসির মধ্যে গ্রাহক সেবা বিষয়ে কর্পোরেট চুক্তি স্বাক্ষর চুয়াডাঙ্গার বেলগাছিতে বারি আলু-৯০ এর মাঠ দিবস অনুষ্ঠিত

‘কল্কি’র নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৫৩ Time View

চলতি বছরের প্রথম ছবি হিসেবে ৫০০ কোটি রুপি আয় পার করে বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দিয়েছে নাগ অশ্বিনের সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। এ বছর ২৭ জুন সিনেমা হলে মুক্তি পায় সিনেমাটি। চলতি আগস্টেই ছবিটি ওটিটিতে মুক্তি পাবে। তার আগে নতুন রেকর্ড গড়ল সিনেমাটি।

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, ‘কল্কি’ আয়ের দিক থেকে গত বছর মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত আলোচিত ছবি ‘জওয়ান’কে পেছনে ফেলে দিয়েছে।

ভারতের প্রেক্ষাগৃহ থেকে ৪০ দিনে ‘কল্কি’ আয় করেছে ৭৬০ কোটি রুপি। অন্যদিকে অ্যাটলির ‘জওয়ান’-এর আয় ছিল ৭৫০ কোটি রুপির কিছু বেশি।

ছবিটি যে বক্স অফিসে ঝড় তুলবে, সে ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ২৭ জুন মুক্তির পর ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি রুপি আয় করে। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ রুপি আয় করে তেলেগু সংস্করণ থেকেই। হিন্দি সংস্করণে ছবিটি ২৪ কোটি রুপি আয় করেছে।

‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিতে অভিনয় করেছেন ‘বাহুবলী’ খ্যাত প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি।
 
ছবিতে ম্রুণাল ঠাকুর, দুলকার সলমন, বিজয় দেবরাকোন্ডা, এস এস রাজামৌলি, রাম গোপাল ভার্মাকে অতিথি চরিত্রে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS