1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

বীরগঞ্জে জমিতে পানি নেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধের হাতের কব্জি কর্তন

  • আপডেট : শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১১.৫৯ পিএম
  • ২৫৩ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফয়জুল হক নামের এক বৃদ্ধ’র হাত কেটে ফেলেছে। এ ঘটনায় বৃদ্ধে’র ছেলে হাসমত গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার মোহনপুর ইউনিয়নের জোতরঘু গ্রামে।

সরজমিনে গেলে স্থানীয়রা জানান, শনিবার সকল সাড়ে ১০ টার দিকে ফয়জুল হক ও তার ছেলে হাসমত বাড়ীর অদুরে পার্শ্ববর্তী নিজস্ব লিচু বাগানে পানি নিতে অর্থাৎ সেচ দিতে গেলে একই এলাকার মো: ইরফান আলী’র ছেলে স্বপন (২৭) এবং একরামুল হক (৪৫) সহ অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় স্বপন বৃদ্ধ ফয়জুল হকের ডান হাতের কব্জি কেটে হাত দ্বিখন্ডিত করে পালিয় যায়।

আহত ফয়জুল হক কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখান থেকে বর্তমানে আহত বৃদ্ধকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে বলে পরিবারের লোকজন নিশ্চিত করেছেন।  

মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন জানায়, পরিষদের পিছনেই ঘটনাটি ঘটেছে, যা দুক্ষজনক।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত এবিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com